এক্সপ্লোর

Sourav Ganguly: সৌরভের বায়োপিকের অভিনেতা বাছাইয়ে ফের বড় চমক! দাদা স্নেহাশিসের ভূমিকায় থাকছেন...

Sourav Ganguly Biopic: এখনও পর্যন্ত এই খবরে অভিনেতার তরফে কোনও সিলমোহর না পড়লেও, জানা যাচ্ছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বসুকে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রাজকুমার রাও প্রধান চরিত্রে অভিনয় করছেন।
  • অপরাজিতা আঢ্য সৌরভের মায়ের এবং তান্যা মানিকতলা ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে থাকছেন।
  • স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা রাহুল দেব বসু।
  • ঋত্বিক, আয়ুষ্মান, রণবীর নন, চূড়ান্ত হন রাজকুমার রাও কেন্দ্রীয় চরিত্রের জন্য।

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক কবে মুক্তি পাবে, তাঁর জীবন চরিত্রেই বা অভিনয় করছেন কে কে.. তা নিয়ে প্রত্যেকের আগ্রহ তো রয়েছেই। এই খবরে ইতিমধ্যেই সিলমোহর পড়েছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে, রাজকুমার রাও (Rajkumar Rao)-কে। পাশাপাশি জানা গিয়েছে, এই ছবিতে দেখা মিলবে একাধিক বাঙালি অভিনেতা অভিনেত্রীদের ও। যেমন, এই সিনেমায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের ভূমিকায় দেখা যাওয়ার কথা, অপরাজিতা আঢ্যকে। ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাওয়ার কথা, তান্যা মানিকতলাকে। আর এবার জানা গেল, সৌরভের দাদা, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রের অভিনেতার নাম। 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার ভূমিকায় বাঙালি অভিনেতা

এখনও পর্যন্ত এই খবরে অভিনেতার তরফে কোনও সিলমোহর না পড়লেও, জানা যাচ্ছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Basu)-কে। ইতিমধ্যেই নাকি সিনেমার শ্যুটিং শুরু করে দিয়েছেন অভিনেতা। সূত্রের খবর, বিক্রমাদিত্য মোতোওয়ানে ও তাঁর দল নাকি এই চরিত্রের জন্য রাহুলকেই পছন্দ করেছিলেন। এর আগে 'খাকি'-তে কাজ করেছেন রাহুল। এরপরে নতুন এই সিনেমায় দেখা যেতে চলেছে তাঁকে। রাহুলের প্রথমে লুক সেট হয়েছিল। সেটা চূড়ান্ত হতেই নাকি রাহুলকে শ্যুটিংয়ের জন্য ডাকা হয়েছে। শোনা গিয়েছে, মূলত রাজকুমার রাওয়ের সঙ্গেই নাকি শ্যুটিং করার কথা রাহুলের। ডোনার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী, তান্যার সঙ্গেও নাকি বেশ কয়েকটি দৃশ্য থাকতে পারে অভিনেতার। তবে তিনি এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি। এই ছবিতে দেখা যাওয়ার কথা বোম্যান ইরানিকেও।

সৌরভের চরিত্রে অভিনেতা বাছাই নিয়ে জল্পনা

শোনা গিয়েছিল, নিজের চরিত্রের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম পছন্দ ছিলেন, ঋত্বিক রোশন। তবে চিত্রনাট্য চূড়ান্ত না হওয়ার কারণে, সেই কাজ নিয়ে ঋত্বিকের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে ওঠেনি। একাধিক অন্য অভিনেতার নাম ও শোনা গিয়েছিল। উঠে এসেছিল আয়ুষ্মান খুরানার নাম। চর্চা ছিল রণবীর কপূরকে নিয়েও। তবে শেষমেষ, রাজকুমার রাওয়ের নামই চূড়ান্ত হয়। শ্যুটিং শুরু করার আগে, কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুটা সময় ও কাটিয়ে গিয়েছিলেন রাজকুমার। মুম্বই ছাড়াও কলকাতার একাধিক জায়গায় এই সিনেমার শ্যুটিং হওয়ার কথা।

আরও পড়ুন: Sumana Das: প্রশংসা আর সমালোচনা, চূড়ান্ত চর্চায় ছিলেন! দীর্ঘদিন পরে পর্দায় ফিরছেন 'টুম্পা'

  

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget