এক্সপ্লোর

'হটশটস' বন্ধ হওয়ার পর অন্য অ্যাপ আনার পরিকল্পনা ছিল রাজ কুন্দ্রার!

জানা গিয়েছে অশালীন ছবি তৈরির পাশাপাশি আরও একটি অ্যাপ আনার পরিকল্পনা করেছিলেন রাজ

মুম্বই: রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগের মধ্যেই সামনে এল আরও এক তথ্য। সূত্রের খবর, অশালীন ছবি তৈরির পাশাপাশি আরও একটি অ্যাপ আনার পরিকল্পনা করেছিলেন রাজ। যদিও এই অ্যাপের বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানা যায়নি এখনও।

অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে গত সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। আগামী ২৭ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকতে হবে রাজকে।

পুলিশের দাবি রাজ কুন্দ্রার ই-মেল আইডি-তে ১৫টি পর্নোগ্রাফির হদিশ পায় পুলিশ। প্রতি ছবির জন্য নেওয়া হত ২ থেকে আড়াই লক্ষ টাকা।  কুন্দ্রা ওটিটি প্লাটফর্ম বানিয়ে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, এমন তথ্যও জানা গিয়েছে। ছবি শ্যুটিংয়ের পর তা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পাঠানো হত বিদেশে।

এছাড়াও, মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্রিটেনের এক প্রযোজক প্রদীপ বক্সীর সঙ্গে রাজ কুন্দ্রার একটি  চ্যাট উঠে এসেছে যেখান থেকে মিলেছে অ্যাপ সংক্রান্ত বেশ কিছু গোপন তথ্য। রাজের সেই চ্যাটে নিয়ম লেখা রয়েছে যে তাঁর কোনও সমস্যা নেই। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে প্ল্যান-বি আনতে চান, এমন উল্লেখও রয়েছে। বলিফেম নামে অ্যাপটিতে লাইভ ভিডিয়ো দেখানো হবে সেই সব ছবির, সে কথোপকথন রয়েছে পুলিশের কাছে। 

উল্লেখ্য, ব্রিটেনে 'কেনরিন' নামে একটি প্রোডাকশন হাউস রয়েছে প্রদীপ বক্সীর, যিনি হলেন রাজ কুন্দ্রার আত্মীয় এবং বিজনেজ পার্টনার। অ্যাপ চালানোর ক্ষেত্রে রাজ কুন্দ্রা 'কেনরিন' প্রোডাকশন হাউসের প্রতিনিধি হয়ে এদেশে কাজ করতেন এমনটাই জানা গিয়েছে। 

গতকাল রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের। রেড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলোও। মুম্বই পুলিশের নজরে রাজের ১২ লক্ষ ডলারে ১২১টি পর্ন ভিডিও বিক্রির লেনদেন। আপাতত জেল হেফাজতেই রয়েছেন রাজ কুন্দ্রা। আগামী ২৭ তারিখ পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেয়েছে তাঁর। ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী, দায়ের করেছেন পিটিশানও। অন্যদিকে আজ জেরার পর শিল্পার প্রতিক্রিয়া, 'চ্যালেঞ্জের মোকাবিলা করব'।

 

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?

ভিডিও

Govt Hospital | সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ,ইঞ্জেকশন ।পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের
NCPI News | ডেডলাইন মেনে অধ্যক্ষকে চিঠি NCPI সাংসদদের, কী লিখলেন তাঁরা?
BJP Government in Bengal | 'গুন্ডা ট্যাক্স' না দেওয়ায় ব্য়বসায়ীর উপর 'হামলা', খুনের 'হুমকি'
Kolkata Municipal Corporation | কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাব রুমে বসল সাভারকারের ছবি
Sadhak Bamakhyapa | 'সাধক বামাক্ষ্যাপা' সিনেমাকে দ্রুত ফেরাতে হবে হলে', বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget