এক্সপ্লোর

'স্বপ্নে দেখা দিয়েছেন, আমার গর্ভে জন্ম নেবেন সুশান্ত!' বিস্ফোরক দাবি রাখী সাবন্তের

ফের লাইমলাইটে রাখী সাবন্ত! সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আজব দাবি করে পোস্ট করলেন ভিডিও। বললেন, 'আমার ভোর রাতের স্বপ্নে সুশান্ত এসেছিলেন। সবার ওপর বদলা নিতে আমার গর্ভে ফের জন্ম নিতে চলেছেন তিনি।'

মুম্বই: ফের লাইমলাইটে রাখী সাবন্ত! সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আজব দাবি করে পোস্ট করলেন ভিডিও। বললেন, 'আমার ভোর রাতের স্বপ্নে সুশান্ত এসেছিলেন। সবার ওপর বদলা নিতে আমার গর্ভে ফের জন্ম নিতে চলেছেন তিনি।' সুশান্তের মৃত্যুতে ঝড় উঠেছে বলিউডের অন্দরে। গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মৃতদেহ। তাঁর মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত, দফায় দফায় চলছে জেরা। স্বজন পোষণ? কর্মক্ষেত্রে রেষারেষি নাকি অবসাদ? নায়কের মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি করছেন তাঁর অনুরাগীরা। এই পরিস্থিতিতেই ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে বিস্ফোরক সব দাবি করলেন রাখী। ভিডিওতে তিনি বললেন,  'সুশান্ত ভোরের স্বপ্নে এসে আমাকে বলেছেন, আমার ফ্যানদের বলে দাও, আমি আবার জন্ম নেব৷ আবার ফিরে আসব৷ তুমি বিয়ে করো। তোমার গর্ভের সন্তান হয়েই পৃথিবীতে ফিরে আসব!' রাখি আরও দাবি করেন, সুশান্ত তাঁকে বলেছেন, এই বলিউড ইন্ডাস্ট্রি তাঁকে অবহেলা করেছে, বয়কট করেছে। তাঁর হয়ে আওয়াজ তোলার জন‍্য কঙ্গনা রানওয়াত ও রাখিকে ধন‍্যবাদও জানিয়েছেন সুশান্ত। কিন্তু যারা তাঁর সঙ্গে খারাপ ব‍্যবহার করেছেন তাঁদের সুশান্ত ছাড়বেন না বলে জানিয়েছেন রাখি। সুশান্ত নাকি রাখীকে বলেছেন,  'তাঁর শরীর না থাকলেও আত্মা বেঁচে আছে। সেই আত্মা বদলা নেবে।' তাঁর আরও দাবি, সুশান্ত তাঁর মাধ‍্যমে প্রযোজকদের বার্তা দিতে চান। তাঁর যা যা ছবি বাকি আছে, তা সম্পূর্ণ করতে রাখি এবং সানি লিওনের আইটেম সং রাখতে তাঁর ছবিতে। এতে সুশান্তের ছবি হিট হবে। রাখির দাবি, সুশান্ত নাকি এমনও বলছেন, তাঁর ছবি ‘ছিঁছোড়ে’কে সেরা ছবি হিসেবে পুরষ্কৃত করুক ফিল্মফেয়ার কর্তৃপক্ষ।
সুশান্তের মৃত্যুতে এখনও শোকের আবহ কাটেনি অনুরাগীদের মধ্যে। এর মধ্যে রাখীর এই ভিডিওতে সমালোচনার মুখেই পড়েছেন তিনি।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget