এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: 'আমি সুশান্ত সিংহ রাজপুত হতে চাই না'

Adil Durrani: রাখীর অভিযোগের উত্তর দিয়ে দীর্ঘ পোস্ট করেছেন আদিল।

মুম্বই: সদ্যই স্বামী আদিল দুরানির (Adil Durrani) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন বলিউড অভিনেত্রী রাখী সবন্ত (Rakhi Sawant)। তাঁর অভিযোগ ছিল, তাঁর স্বামী অন্য কোনও নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এছাড়াও আরও নানা অভিযোগ তোলেন অভিনেত্রী। আর এবার রাখীর অভিযোগের উত্তর দিয়ে দীর্ঘ পোস্ট করেছেন আদিল।

রাখীর অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন আদিল দুরানি-

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাখী সবন্তের স্বামী আদিল দুরানি দীর্ঘ একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখছেন, 'আমি কোনও মহিলার পিছনে কথা বলছি না মানে আমি ভুল, এটা সত্যি নয়। এটা শুধুমাত্র আমি আমার ধর্মকে সম্মান করি এবং নারীদের সম্মান করতে শিখেছি তাই। যেদিন আমি আমার মুখ খুলব, সেদিন আর কারও কথা বলার কিছু থাকবে না। এমনকি ও (রাখী সবন্ত) আমার সঙ্গে কী কী করছে, কী কী বলছে, তা নিয়েও ও মুখ খুলতে পারবে না। তাই তো আজ ও বারবার সংবাদমাধ্যমের সামনে এসে লোকেদের বলছে যে, আদিল খারাপ, খারাপ, খারাপ।'

আরও পড়ুন - Car Accident: গাড়ি দুর্ঘটনার কবলে 'বিগ বস' জয়ী বলিউড অভিনেত্রী

কয়েকদিন আগেই এক বিবৃতিতে রাখী সবন্ত দাবি করেন যে, তাঁর স্বামী আদিলের সঙ্গে অন্য কোনও নারীর সম্পর্ক রয়েছে। এই প্রসঙ্গে আদিল বলেন, 'ও যেভাবে আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে, তা আমার জন্য মারাত্মক। শুধু এটুকুই বলতে চাই, আমি সুশান্ত সিংহ রাজপুত হতে চাই না।' তাঁর আরও বক্তব্য, 'আমার মতো একজন ছেলে যে, ওর পাশে দাঁড়িয়েছে। ওর লাফস্টাইল বদলে দিয়েছে, ওর পক্ষে এটা বলা খুবই সহজ যে, মুম্বইতে আমি এক টাকাও নিয়ে আসিনি। বাহঃ অসাধারণ। ধুব ভালো পরিকল্পনা। কিন্তু ততটাই বুদ্ধিদীপ্ত পরিকল্পনা নয়।'

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই জিম থেকে ফেরার সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাখী সবন্ত। সেখানে স্বামী আদিল দুরানির সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বলেন, 'আমি হিরোও তৈরি করতে পারি আবার জিরোও। আমি জানাতে চাই, আদিলের জীবনে অন্য মহিলা রয়েছে। যে এই পরিস্থিতির ফায়দা নিচ্ছে। 'বিগ বস'-এর ঘরে যখন আমি ছিলাম, তখনই এসব ঘটেছে। আমি ওর নাম নিতে চাই না। কিন্তু যখন সঠিক সময় আসবে, আমি ওদের সব ছবি সামনে আনব। শুধুমাত্র আমাদের বিয়ের জন্য আমি চুপ করে রয়েছি। ও আমাদের বিয়েটাকে অস্বীকার করেছে। তারপর সংবাদমাধ্যমের ভয়ে ও স্বীকার করে।' এর পাশাপাশি আদিলকে ডিভোর্সও দেবেন না বলে জানিয়েছেন রাখী।

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget