এক্সপ্লোর

Raksha Bandhan: এত প্রচারের পর প্রথমদিন কত টাকার ব্যবসা করল অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'?

Raksha Bandhan 1st Day Box Office Collection: সারাদেশ জুড়ে ছবির প্রচার করছিলেন তারকারা। এত প্রচারের পর প্রথমদিন কত টাকার ব্যবসা করল এই ছবি?

মুম্বই: শুভ রাখী বন্ধন (Raksha Bandhan 2022) উৎসবের দিনই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড তারকা অক্ষয় কুমারের (Akshay Kumar) বহু প্রতীক্ষিত ছবি 'রক্ষা বন্ধন' (Raksha Bandhan)। এই ছবিতে অক্ষয় কুমারে বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেড়নেকর। এছাড়াও অভিনেতার চার বোনের ভূমিকায় দেখা গিয়েছে চার অভিনেত্রীকে। যাঁরা নিজেরাও বেশ পরিচিত মুখ। আমির খানের ছবির সঙ্গে একসঙ্গে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ছবি। ফলে বক্স অফিস কালেকশনেও যে এর প্রভাব পড়বে, তা আশা করা গিয়েছিল। সেই মতো সারাদেশ জুড়ে ছবির প্রচার করছিলেন তারকারা। এত প্রচারের পর প্রথমদিন কত টাকার ব্যবসা করল এই ছবি (Raksha Bandhan Box Office Collection)?

'রক্ষা বন্ধন' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন-

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রক্ষা বন্ধন' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, এই ছবি প্রথমদিন ব্যবসা করেছে ৮.২০ কোটি টাকার। তাঁরা আশা করছেন, শনিবার ও রবিবার এই ছবি আরও ভালো ব্যবসা করবে বলে। প্রসঙ্গত, 'রক্ষা বন্ধন' এই বছর মুক্তি পাওয়া অক্ষয় কুমারের তৃতীয় ছবি। প্রথম দুটি ছবি অর্থাৎ, 'বচ্চন পাণ্ডে' এবং 'সম্রাট পৃথ্বীরাজ' বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়। 'বচ্চন পাণ্ডে' প্রথমদিন ব্যবসা করেছিল ১৩.২৫ কোটি টাকার। অন্যদিকে, 'সম্রাট পৃথ্বীরাজ' প্রথমদিন ব্যবসা করেছিল ১০.৭ কোটি টাকার। সেদিক থেকে দেখতে গেলে আরও কম ব্যবসা দিয়ে শুরু করল 'রক্ষা বন্ধন'। 

আরও পড়ুন - Hrithik Roshan: রোশন পরিবারে রাখী বন্ধন উৎসব, কে পরিচালনা করলেন জানেন?

সম্প্রতি অক্ষয় কুমারের বেশ কয়েকটি ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমার কেরিয়ারে এমন ঘটনা প্রায়ই ঘটেছে। প্রত্যেকের জীবনেই ওঠা পড়া লেগে থাকে। একজন মানুষ একটা ছবি তৈরির জন্য নিজের সবটা উজাড় করে দেয়। তারপর থাকে প্রচার। আর বাকিটা অবশ্যই দর্শকের হাতে।' ছবি দেখার পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া কতটা প্রভাব ফেলে তাঁকে? উত্তরে অক্ষয় কুমার বলেন, 'শুধুমাত্র শুক্রবার, শনিবার ও রবিবার এই প্রভাবটা থাকে। মুক্তি পাওয়ার পর তিনদিন আমার উপর প্রভাব পড়ে। কিন্তু সোমবার থেকে ফের নতুন কাজ শুরু হয়ে যায়।'<

Raksha Bandhan: এত প্রচারের পর প্রথমদিন কত টাকার ব্যবসা করল অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'? >

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget