এক্সপ্লোর

Ram Setu Film: 'আর্কিওলজিস্ট হিসাবে আমায় কেমন মানিয়েছে?' অনুরাগীদের প্রশ্ন অক্ষয়কুমারের

শুরু 'রামসেতু' তৈরির কাজ। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করলেন অক্ষয়কুমার। লিখলেন, 'আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবির কাজ শুরু হল আজ থেকে।' গোল ফ্রেমের চশমা ও গলায় স্ক্রার্ফ, অক্ষয়ের নতুন লুকের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

মুম্বই: শুরু 'রামসেতু' তৈরির কাজ। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করলেন অক্ষয়কুমার। লিখলেন, 'আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবির কাজ শুরু হল আজ থেকে।' গোল ফ্রেমের চশমা ও গলায় স্ক্রার্ফ, অক্ষয়ের নতুন লুকের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

আজ থেকে শুরু হল 'রাম সেতু'-র শ্যুটিং। আজ রাম ও সীতার ছবিকে পুজো করে শুরু হল শ্যুটিং। অক্ষয়কুমার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবির কাজ আজ থেকে শুরু হল। 'রামসেতু'-র শ্যুটিং শুরু হল। ছবিতে একজন পুরাতত্ত্ববিদের ভূমিকায় দেখা যাবে আমাকে। আমার নতুন লুক আপনাদের কেমন লাগছে? আপনাদের মন্তব্য জানা আমার জরুরি।' নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। 

অক্ষয়কুমারের নতুন এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচাকে। ছবির বেশিরভাগ অংশেরই শ্যুটিং হবে মুম্বইতে। তবে কিছু অংশের শ্যুটিং রয়েছে অযোধ্যাতেও। গত বছর দিওয়ালিতে ‘রাম সেতু’র ঘোষণা সেরেছিলেন অক্ষয় কুমার। ‘রাম সেতু’র পরিচালনায় রয়েছেন অভিষেক শর্মা। ছবিতে রাম সেতু মিথ নাকি বাস্তব সেটাই এই ছবিতে খোঁজার চেষ্টা করবেন অক্ষয়। গত ১৮ মার্চ অযোধ্যায় ছবির মহরত হয়েছিল। 

গত বছর ডিসেম্বরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে অযোধ্যায় এই ছবির শ্যুটিংয়ের অনুমতিও চেয়েছিলেন অক্ষয়, নিরাশ করেননি যোগীও। সেই মতোই শুরু হয়েছে শ্যুটিং। ভিএফএক্স এফেক্ট দিতে ছবিতে তুলে ধরা হবে প্রাচীন ভারতকে। ছবির প্রযোজক বিক্রম মলহোত্র জানিয়েছেন, 'এই ছবির মধ্যে দিয়ে প্রাচীন ভারত সম্পর্কে জানতে পারবেন দর্শকরা।'

রামমন্দির নির্মাণে মোটা টাকা ডোনেশন দিয়ে এর আগেও শিরোনামে এসেছিলেন অক্ষয়। তিনি নিজেও করেছেন বলে জানিয়ে ভক্ত-গুণগ্রাহীদেরও অযোধ্যায় রামমন্দির নির্মাণে ডোনেশন দিতে আবেদন করেছিলেন অক্ষয় কুমার। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তাতে রামায়ণের একটি কাহিনির বর্ণনা দিয়েই রামমন্দির তৈরির জন্য ভক্তদের ডোনেশন দিতে অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন বলিউড তারকা। উল্লেখ করেছেন যে, তিনি নিজেও ডোনেট করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ৫৩বছর বয়সি সফল বলিউড অভিনেতা ভিডিওর সঙ্গে ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'অযোধ্যায় শ্রীরামের চোখজুড়োনো মন্দির তৈরির কাজ শুরু হয়েছে, এটা জেনে দারুণ ভাল লাগছে। খুশির খবর। এবার আমাদের তাতে অবদান দেওয়ার পালা। আমি শুরু করেছি, আশা করছি, আপনারাও সামিল হবেন। জয় শ্রী রাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget