এক্সপ্লোর

৩৩ বছর পর দূরদর্শনে ফিরেছে ‘রামায়ণ’ সিরিয়াল, খুশি রামানন্দ সাগরের ছেলে, করোনাভাইরাস মোকাবিলায় বাড়িতে থাকার আর্জি

কয়েকদিন আগে প্রেম সাগর ‘রামায়ণ’ সিরিয়ালের শিল্পীদের সঙ্গে এসেছিলেন কপিল শর্মার শো-তে। সেখানে রামের চরিত্রের অভিনেতা অরুণ গোভিল জানিয়েছিলেন যে, তাঁকে প্রথমে রামের চরিত্রে বাতিল করা হয়েছিল।

  নয়াদিল্লি: অতীতের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘রামায়ণ’ ফের সম্প্রচারে খুশি দর্শকরা। গত ২৮ মার্চ থেকে সকাল নটা থেকে দশটা পর্যন্ত ডিডি ন্যাশনালে ‘রামায়ণ’ সিরিয়ালের সম্প্রচার চলছে। এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়া জোর আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা এ বিষয়ে তাঁদের মতামত জানাচ্ছেন। এরইমধ্যে সিরিয়ালের পরিচালক রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগর এই ভিডিও বার্তার মাধ্যমে ‘রামায়ণ’ সিরিয়ালের পুণঃসম্প্রচার নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। ভিডিওতে প্রেম সাগর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সকলের কাছে আর্জি জানিয়েছেন। ভিডিওতে প্রেম সাগর বলেছেন, ‘দূরদর্শনে ৩৩ বছর পর ‘রামায়ণ’ সিরিয়ালের নতুন করে সম্প্রচার খুবই সৌভাগ্যের ব্যাপার। দেশ যখন করোনাভাইরাসের কারণে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন রামায়ণ যদি দর্শকদের রাস্তা দেখাতে পারে, দিশা দিতে পারে, তাহলে বাড়িতেই থাকুন এবং রামায়ণ দেখুন।  মর্যাদা পুরুষোত্তমের গুণ থেকে শিক্ষা নিতে হবে এবং তা নিজেদের জীবনের সঙ্গে যুক্ত করে শিশুদের শেখাতে হবে’। কয়েকদিন আগে প্রেম সাগর ‘রামায়ণ’ সিরিয়ালের শিল্পীদের সঙ্গে এসেছিলেন কপিল শর্মার শো-তে। সেখানে রামের চরিত্রের অভিনেতা অরুণ গোভিল জানিয়েছিলেন যে, তাঁকে প্রথমে রামের চরিত্রে বাতিল করা হয়েছিল। গোভিল জানিয়েছেন, তিনি এর আগে রামানন্দ সাগরের সঙ্গে ‘বিক্রম অউর বেতাল’ সিরিয়ালে কাজ করছিলেন। রামানন্দ সাগর ‘রামায়ণ’ সিরিয়াল করতে চলেছেন জানতে পেরে গোভিল সটান তাঁর কাছে গিয়ে রামের চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু অডিশনের প্রথম রাউন্ডে বাদ পড়েছিলেন গোভিল। এরপর একদিন তাঁর কাছে রামানন্দ সাগরের ফোন আসে। তিনি জানান, রানের চরিত্রে অভিনয়ের জন্য তিনি কাউকে পাচ্ছেন না। এরপরই গোভিল ওই চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget