এক্সপ্লোর

Ranajoy on 'Pariah': 'ইন্ডাস্ট্রি একজন নতুন তারকা পেল', বিক্রমের 'পারিয়া' ছবির প্রশংসায় পঞ্চমুখ রণজয়

'Pariah': রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেন রণজয়। 'পারিয়া' দেখে কেমন লেগেছে তাঁর? ভাল মন্দ মিশিয়ে দিলেন রিভিউ। প্রথমেই তাঁকে বলতে শোনা গেল, 'ছবিটি প্রেক্ষাগৃহে দেখুন।'

কলকাতা: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) পরিচালিত, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) অভিনীত 'পারিয়া' (Pariah)। ৯ ফেব্রুয়ারি মুক্তির পর, আজ রবিবার, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বাংলা ইন্ডাস্ট্রির অপর অভিনেতা রণজয় বিষ্ণু (Ranajoy)। ছবিটি কেমন লেগেছে তাঁর? ভাল মন্দ মিশিয়ে জানালেন অভিনেতা।

কেমন হয়েছে 'পারিয়া'? কী বললেন রণজয়?

রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেন রণজয়। 'পারিয়া' দেখে কেমন লেগেছে তাঁর? ভাল মন্দ মিশিয়ে দিলেন রিভিউ। প্রথমেই তাঁকে বলতে শোনা গেল, 'ছবিটি প্রেক্ষাগৃহে দেখুন। কবে ওটিটি বা টিভি চ্যানেলে আসবে তার জন্য অপেক্ষা করে থাকবেন না। কারণ তাহলে ওই মজাটা পাবেন না। প্রথমে একটা কথা পরিষ্কার করে দিই যে আমি ছবিটায় অভিনয় করিনি। অনেকে মেসেজ করেছেন, কারণ আমি একটা পোস্ট করেছিলাম। এই ছবিটি নিয়ে কয়েকটা কথা বলব যা আমার দর্শক হিসেবে মনে হয়েছে সেটুকুই।'

এরপর ভূয়সী প্রশংসায় ভরালেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। রণজয় বলে চলেন, 'প্রথম কথা হচ্ছে ইন্ডাস্ট্রি একজন নতুন তারকা পেল, তিনি হলেন বিক্রম চট্টোপাধ্যায়। তোমাকে বড়পর্দায় দেখা যে কী আনন্দের। বিক্রমকে আমরা চিরকাল যেভাবে দেখে এসেছি, রোম্যান্টিক হিরো, প্রেমিক মানুষ, সেখান থেকে বিক্রম, সেখান থেকে ও নিজেকে পুরো বদলেছে। যে চেহারাটা ও বানিয়েছে সেটা এই সিনেমার জন্য যথাযথ। কারণ ছবির গল্প যেভাবে তৈরি হয়েছে তার জন্য এই চেহারাটা দরকার ছিল। এবং আমি যেহেতু ১৭-১৮ বছর ধরে ফিজিক কনশাস একজন মানুষ, তাই আমি জানি এই চেহারাটা করতে কতটা কষ্ট হয়। পুরো ছবিতে বিক্রমের খুব সংলাপ আছে, যা আমি বহুদিন পর দেখলাম, যে এমন একটি ছবি যেখানে হিরোর মুখে সংলাপ কম। এটা দুর্দান্ত! কম কথার প্রভাব অনেক বেশি বলে আমি মনে করি।'

তিনি আরও বলেন, 'দ্বিতীয়ত, তথাগত মুখোপাধ্যায়। তাঁর সম্পর্কে বলতে শুরু করলে শেষ হবে না। তথা দা যবে থেকে চিত্রনাট্য লিখছেন তবে থেকে আমি জানি। আমি দেখেছি কীভাবে ধীরে ধীরে অল্প অল্প মাটি দিয়ে একটা প্রতিমা তৈরির প্রচেষ্টা হয়েছে, এবং সেটা যে কী অপরূপ হয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কনসেপ্ট নিয়ে ছবি আগে হয়নি, এবং সেটাকে যতটা বাস্তব সম্মত দেখানো হয়েছে সেটাও আগে হয়নি। ওঁর কাজের আমি ভক্ত। বাংলা ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক স্তরে যে কয়েকজন নিয়ে যেতে পারে বলে মনে করি তাঁদের অন্যতম তথাগত মুখোপাধ্যায়। তিনি সেটা আবারও 'পারিয়া'য় প্রমাণ করেছেন।'

রণজয়ের কথায়, 'রাস্তার কুকুরদের ধরে নিয়ে ছবি তৈরি হয়েছে বলে মনে হলেও এর যে পরতে পরতে চিত্রনাট্যের মোচড় রয়েছে, তাতে যদি কুকুরদের রূপক হিসেবেও ধরি, তাতেও মানুষের খারাপ এবং ভাল স্বার্থের মতো বদলে যাওয়া, মানুষের অন্দরের হিংসাত্মক প্রবণতা বেরিয়ে আসা, এবং এক খল চরিত্রের মুখে যেমন দার্শনিক সংলাপ রয়েছে, তা খুবই অনুপ্রেরণাদায়ক। সৌম্য একজন অত্যন্ত ভাল অভিনেতা। অম্বরীশ অপূর্ব কাজ করেছেন। তাঁকে নতুনভাবে পাওয়া গিয়েছে ছবিতে। দেখে খুব খুশি হয়েছি। শ্রীলেখা দির চরিত্র খুবই গুরুত্বপূর্ণ, যাঁর মাধ্যমে গোটা সমাজ প্রতিফলিত হয়। উনিও দুর্দান্ত।' একইসঙ্গে তিনি প্রশংসা করেছেন দেবাশিস, অঙ্গনা রায়ের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANO JOY (@rano_joy22)

সবশেষে তাঁকে বলতে শোনা গেল, 'এই ছবি দেখে বেরোলে আপনাকে ভাবাবে। এছাড়া কমার্শিয়াল হলেও, বিষয় নির্ভর ছবি।' তার মাঝেও তিনি টানলেন 'অ্যানিম্যাল' প্রসঙ্গ। তাঁর কথায়, 'এই ছবি প্রচুর ভায়োলেন্স রয়েছে, নৃশংসতা আছে। যদি আমাদের 'অ্যানিম্যাল'-এর ওই ভায়োলেন্স দেখে ভাল লাগে, সেখানে এই ভাল উদ্দেশ্য নিয়ে তৈরি ছবির হিংস্রতা খারাপ লাগার কথা নয়। যত্ন নিয়ে বানানো হয়েছে ছবিটা।'

আরও পড়ুন: 'Ahollya' Trailer Out: সাইকোলজিক্যাল থ্রিলার 'অহল্যা'য় বনি-পায়েল-প্রিয়ঙ্কা, প্রকাশ্যে ট্রেলার, মুক্তি কবে?

তবে শুধু ভাল বলেছেন তা নয়। ছবি দেখে কিছু জিনিস তাঁর মনে ধরেনি, রণজয়ের মনে হয়েছে সেগুলি ঠিক করা উচিত। তাঁর কথায়, 'কিছু মারপিটের দৃশ্য আমার মনে হয়েছে অতিরঞ্জিত হয়েছে, সেটা কমালে ভাল হত। আশা করছি আরও ছোট ছোট কিছু খুঁত আগামী ছবিতে তথাগত মুখোপাধ্যায় ঠিক করে নেবেন। শেষ কিছু বছরের মেনস্ট্রিম বাংলা ছবির কথা বললে, এই ছবি সবগুলোকে ছাপিয়ে গিয়েছে।' প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে 'পারিয়া'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget