এক্সপ্লোর

'Ahollya' Trailer Out: সাইকোলজিক্যাল থ্রিলার 'অহল্যা'য় বনি-পায়েল-প্রিয়ঙ্কা, প্রকাশ্যে ট্রেলার, মুক্তি কবে?

'Ahollya': অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি 'অহল্যা'। মুখ্য ভূমিকায় দেখা যাবে বনি সেনগুপ্ত, পায়েল সরকার ও প্রিয়ঙ্কা সরকারকে। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন পিয়া সেনগুপ্ত।

কলকাতা: ছবির নাম ঘোষণা হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার ('Ahollya' Trailer Out)। বনি সেনগুপ্ত (Bonny Sengupta), পায়েল সরকার (Payel Sarkar), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত 'অহল্যা' মুক্তির তারিখও ঘোষণা করা হল। পরিচালনায় অভিমন্যু মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee)। 

প্রকাশ্যে 'অহল্যা'র ট্রেলার, কবে মুক্তি?

অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি 'অহল্যা'। মুখ্য ভূমিকায় দেখা যাবে বনি সেনগুপ্ত, পায়েল সরকার ও প্রিয়ঙ্কা সরকারকে। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন পিয়া সেনগুপ্ত। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ ফেব্রুয়ারি। ছবির গল্প লিখেছেন, 'পরিণীতা', 'কাছের মানুষ'-এর লেখক অর্ণব ভৌমিক। ক্রিয়েটিভ হেড বর্ষীয়ান পরিচালক ও প্রযোজক অনুপ সেনগুপ্ত। 

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবির ট্রেলারের ছত্রে ছত্রে রয়েছে রহস্যের জাল, যা দেখলে শিউরে উঠতে বাধ্য হবেন দর্শক। এই গল্পে রেহানের চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। ত্রিশ ছুঁই জিম ইনস্ট্রাক্টরের চরিত্রে অভিনয় করবেন তিনি। কাজের সূত্রে এক মেয়ের সঙ্গে আলাপ হয় তাঁর, প্রেমে পড়েন তাঁরা। প্রথমে বেশ ভালই চলতে শুরু করে তাঁদের সম্পর্ক। ভালবাসা এমনই পর্যায়ে যে একে অন্যকে ছেড়ে থাকতেও তাঁদের অসুবিধা হয়। রেহানের প্রেমের গভীরতা এতটাই বেড়ে যায় যে ধীরে ধীরে প্রেমিকার ব্যাপারে বেশ পোজ়েজিভ হয়ে পড়ে সে। কিন্তু রেহানের এই স্বভাবের কারণেই সম্পর্কে চিড় ধরে। লিভ-ইন সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে হয় তাকে। এরপর সে একা একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে। ব্রেকআপের পর নিজেকে কাজে ব্যস্ত রাখতে চেষ্টা করে সে কিন্তু অনিদ্রা তাকে গ্রাস করে। অন্যদিকে, তার ওপরের ফ্ল্যাটের একটি ছোট্ট মেয়ে প্রত্যেক রাতে নেমে এসে সিঁড়িতে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কারণ বাড়িতে মা-বাবার মধ্যে চলতে থাকা লড়াই এড়াতে চায় সে। আর সেই সূত্রেই ওই বাচ্চা মেয়েটির সঙ্গে রেহানের মধুর একটি সম্পর্ক গড়ে ওঠে। গল্প যত এগোয় ততই স্পষ্ট হয় যে ওই ছোট্ট মেয়েটি বা ওপর তলায় তার পরিবার, কোনওকিছুরই বাস্তব অস্তিত্ব নেই। তাহলে রেহানের সঙ্গে তার আলাপ হল কীভাবে? তাদের মধ্যে কোনও স্বর্গীয় যোগ আছে? এই ঘটনার পর রেহান সেই ফ্ল্যাট ছেড়ে দেয়। কিন্তু তাতেও কি সেই ভয়াবহ পরিস্থিতি পিছন ছাড়ে তাঁর? ট্রেলারে গার্হস্থ্য হিংসার ঝলকও দেখতে পাওয়া যায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

আরও পড়ুন: Poonam Pandey: নিজের মৃত্যুর মিথ্যা খবর! পুনমের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা, রেহাই পেলেন না স্বামীও

এদিন ছবির ট্রেলার পোস্ট করে প্রিয়ঙ্কা সরকার লেখেন, 'পাপ- পুন্য, পুনর্জন্ম নাকি অভিশাপ? এই গল্পের রহস্য অনেক গভীরে...'। তবে সমস্ত প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে ২৩ ফেব্রুয়ারি থেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget