এক্সপ্লোর

Ranbir Alia Wedding Reception: রণবীর-আলিয়ার গ্র্যান্ড রিসেপশন পার্টিতে চোখ ধাঁধানো স্টাইলে গৌরী খান

এদিন সোশ্যাল মিডিয়ায় পাপারাজ্জিদের পক্ষ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রণবীর-আলিয়ার নতুন বাড়ি বাস্তুতে এসে পৌঁছেছেন গৌরী খান (Gauri Khan)। কালো শর্ট পোশাকে নজর কাড়লেন তিনি।

মুম্বই: গতকাল রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) গ্র্যান্ড রিসেপশন পার্টি (Ranbir Alia Wedding Reception) ছিল। আগে শোনা গিয়েছিল, মুম্বইয়ের তাজ প্যালেসে বসতে চলেছে রিসেপশন পার্টি। যদিও নীতু কপূর জানিয়েছিলেন যে, কোনও পার্টিই থাকছে না। কিন্তু গতকাল রাত ঘনাতেই দেখা গেল অন্য ছবি। রণবীর কপূরের পালি হিলের বাড়ি বাস্তুতে একে একে আসতে শুরু করেন কপূর ও ভট্ট পরিবারের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। দেখা যায় বান্ধবী মালাইকা অরোরাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন অর্জুন কপূর। অন্যদিকে, আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরাও হাজির হন। আদর জৈনকে দেখা যায় বান্ধবী তারা সুতারিয়ার সঙ্গে। সঙ্গীত পরিচালক প্রীতম, করিশ্মা কপূর, রোহিত ধবন, কর্ণ জোহর উপস্থিত ছিলেন। মেয়ে ঋদ্ধিমা কপূর সাহানি এবং জামাই ভরত সাহানির সঙ্গে আসেন নীতু কপূর। তবে, যিনি সকলের নজর কাড়লেন, তিনি আর কেউ নন, গৌরী খান (Gauri Khan)।

রণবীর-আলিয়ার রিসেপশন পার্টিতে গৌরী খান-

সোশ্যাল মিডিয়ায় পাপারাজ্জিদের পক্ষ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রণবীর-আলিয়ার নতুন বাড়ি বাস্তুতে এসে পৌঁছেছেন গৌরী খান। কালো শর্ট পোশাকে নজর কাড়লেন তিনি। কালো পোশাকের সঙ্গে মানানসই ছিমছাম গয়নায় সেজে চোখ ধাঁধালেন শাহরুখ-পত্নী। আর গৌরী আসতেই সকলের মুখে একটাই প্রশ্ন, শাহরুখ খান (Shah Rukh Khan) কোথায়? প্রসঙ্গত, তার কিছুক্ষণ পরই আসতে দেখা যায় কিং খানকে।

আরও পড়ুন - Top Entertainment News Today: এক নজরে বিনোদনের জগতের সেরা খবরগুলি

এর পাশাপাশি জানা গিয়েছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের রিসেপশন পার্টিতে প্রত্যেক অতিথিকেই জানিয়ে দেওয়া হয় যে, তাঁরা যেন কোনও উপহার সঙ্গে করে না নিয়ে আসেন। প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে, আলিয়া ভট্টের মা সোনি রাজদান বিয়েতে জামাইকে বহুমূল্যের একটি ঘড়ি উপহার দিয়েছেন। যার দাম আড়াই কোটি টাকা। যে দামী ঘড়ি রণবীরকে উপহার দিয়েছেন সোনি রাজদান, তা সহজে মেলে না। তবে, জামাইয়ের জন্য বিশেষভাবে সেই উপহার আনিয়েছেন তিনি বলেই জানা গিয়েছে। পাশাপাশি বিয়েতে আসা অতিথিদের জন্য রিটার্ন গিফটের ব্যবস্থাও ছিল। অতিথিদের জন্য রিটার্ন গিফট হিসেবে বিশেষ কাশ্মীরি শাল দিয়েছেন নবদম্পতি। আর তা নিজে হাতে বেছেছেন স্বয়ং কনে আলিয়া। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget