এক্সপ্লোর

Ranbir Kapoor: 'বরফি'তে অভিনয় করা প্রসঙ্গে কী বলেছিলেন সঞ্জয় দত্ত? 'শামশেরা' মুক্তির আগে বিস্ফোরক রণবীর

Shamshera: এবার বাস্তবের এবং পর্দার 'সঞ্জু'কে একসঙ্গে দেখা যাবে ছবিতে। 'শামশেরা' ছবির মুক্তির আগেই সঞ্জয় দত্তকে নিয়ে নানা কথা বললেন রণবীর।

মুম্বই: বলিউড অভিনেতা রণবীর কপূরকে (Ranbir Kapoor) শীঘ্রই দেখা যাবে 'শামশেরা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্তও (Sanjay Dutt)। রণবীরকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'সঞ্জু' ছবিতে। এবার বাস্তবের এবং পর্দার 'সঞ্জু'কে একসঙ্গে দেখা যাবে ছবিতে। 'শামশেরা' (Shamshera) ছবির মুক্তির আগেই সঞ্জয় দত্তকে নিয়ে নানা কথা বললেন রণবীর।

সঞ্জয় দত্তর সঙ্গে কেমন সম্পর্ক রণবীর কপূরের?

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকের দিনগুলোর স্মৃতিচারণা করছিলেন রণবীর কপূর। যখন তিনি 'বরফি', 'রকস্টার'-এর মতো ছবিতে অভিনয় করছেন, তখন তাঁর সঙ্গে সঞ্জয় দত্তর সম্পর্কে কেমন ছিল, তা জানান। অভিনেতা জানাচ্ছেন যে, 'খারাপ ছবি'তে অভিনয়ের জন্য তাঁকে বকাবকি করেন সঞ্জয় দত্ত। এমনকি 'মুন্নাভাই'কে নিয়ে ফাদার ফিগার হিসেবেও উল্লেখ করেন। রণবীর কপূর বলছেন, 'আমি যখন 'বরফি', 'রকস্টার'-এর মতো ছবিতে অভিনয় করছি, তখন ওঁর (সঞ্জয় দত্ত) জিমে শরীরচর্চা করতে যেতাম। তিনি আমার বলতেন, 'তুই তো বছরভর জিম করছিস, তাহলে তোর চেহারা হচ্ছে না কেন!' আমায় আরও বলতেন, 'তুই এখন 'বরফি' করছিস। তোর পরের ছবির নাম কি হবে? পেঁড়া? লাড্ডু?'

আরও পড়ুন - Bollywood Updates: শাহরুখ খানের কাছ থেকে বড় 'উপহার' পেলেন কার্তিক আরিয়ান

রণবীর কপূর জানাচ্ছেন, সঞ্জয় দত্ত তাঁর কাছে প্রেরণাও। তিনি আরও বলছেন, 'সঞ্জু স্যর সবসময় আমার পাশে থেকেছেন। আমি যা যা করেছি, তার জন্য গর্ববোধ করেন, খুশিও হন। তবে, তিনি সবসময় আমাকে প্রেরণা দিতেন অন্যরকম কায়দায়। বড় সংখ্যক দর্শকের কাছে পৌঁছনোর জন্য কেমন ছবিতে অভিনয় করতে হবে, তা আমাকে বলতেন। আমি গর্ববোধ করি যে, সঞ্জু স্যর আমার কাছে ফাদার ফিগারের মতো করে প্রেরণা দিয়ে গিয়েছেন সবসময়।'

প্রসঙ্গত, রণবীর কপূরের 'বরফি' ছবিটি মুক্তি পায় ২০১২ সালে। বক্স অফিসেই শুধু এই ছবি সাফল্য পায়নি, তার সঙ্গে বিভিন্ন মহলে প্রশংসিতও হয়। এই ছবিতে রণবীরের সঙ্গে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া, ইলিয়ানা ডিক্রুজকে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget