এক্সপ্লোর

Mithu Mukherjee Demise: ভেঙে গেল 'মৌচাক' জুটি, মিঠু মুখোপাধ্যায় নেই বিশ্বাসই হচ্ছে না রঞ্জিত মল্লিকের

Ranjit Mallick: রঞ্জিত মল্লিক ফের বললেন, 'জানেন তো.. আমার শুধুই নেই, নেই নেই...। যাঁদের সঙ্গে কাজ করেছি, সমস্ত মানুষগুলো এক এক চলে চলে যাচ্ছেন'

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: রুপোলি পর্দা রঙিন হয়েছে, জুটি হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন তাঁরা। এতটা সময়ে একাধিক সিনেমায় অভিনয় করেছেন একসঙ্গে। হিট সিনেমা, হিট গান... আর একগুচ্ছ রঙিন স্মৃতি। আর সম্ভবত সেই কারণেই, প্রথমবার খবরটা শুনে মেনে নিতে পারেননি স্বয়ং রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। যাঁর সঙ্গে জুটি বেঁধে, 'মৌচাক', 'স্বয়ংসিদ্ধা'-র মতো ছবিতে অভিনয় করেছেন, দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও, পর্দার সেই প্রাণবন্ত নায়িকার মৃত্যুর খবর এক কথায় মেনে নেওয়াটা কঠিন তো বটেই! এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)-র কাছে প্রথম ফোন পেয়ে রঞ্জিত মল্লিক বললেন, 'আমি সত্যিই এখনও বিশ্বাস করতে পারছি না। খবরটা মিথ্যে বলে মনে হচ্ছে। আজকাল এত ভুয়ো খবর ছড়ায় যে, এগুলো বিশ্বাস করতে পারি না আর... আমি এ নিয়ে কিছু বলব না। কোনও প্রতিক্রিয়া দেব না। আমি বিশ্বাস করতে পারছি না মিঠু নেই.. ও তো অনেক ছোট আমার থেকে।'

প্রায় এক ঘণ্টা পরে, নিজেই ফোন করলেন রঞ্জিত মল্লিক। ফোনের ওপারে একটু ভারি শোনাল তাঁর গলা। তারপরে কোনও ভূমিকা না করেই বললেন.. 'খবরটা সত্যি। মিথ্যে হল না খবরটা। প্রায় ৫০ বছর আগে সিনেমা করেছিলাম মিঠুর সঙ্গে। প্রথমে 'মৌচাক', তারপরে 'স্বয়ংসিদ্ধা'... ওই ছবিগুলো এখনও মানুষের মনে অমলিন হয়ে রয়েছে। এর যতটা কৃতিত্ব আমার, ঠিক ততটাই মিঠুর। ভীষণ ভাল একজন অভিনেত্রী ছিলেন। সবচেয়ে বড় কথা, কখনও মনে হত না যে উনি অভিনয় করছেন। এক্কেবারে স্বাভাবিক, প্রাণবন্ত শট দিত। তবে কাজের বাইরে যে প্রচুর গল্প করার সুযোগ পেতাম, এমন নয়। কাজের ব্যস্ততা থাকত, ক্লান্তিও। একটা সময়ে পর্দা থেকে নিজেকে একেবারে সরিয়ে নিয়েছিলেন মিঠু, প্রচার চাননি আর কখনোই। আমার সঙ্গে দীর্ঘ বছর যোগাযোগ নেই। তারপরেও এই চলে যাওয়াটা আমার কাছে সমান দুঃখের।'

একটু থেমে রঞ্জিত মল্লিক ফের বললেন, 'জানেন তো.. আমার শুধুই নেই, নেই নেই...। যাঁদের সঙ্গে কাজ করেছি, সমস্ত মানুষগুলো এক এক করে চলে যাচ্ছেন। একটা সোনালি সময় হারিয়ে যাচ্ছে। সেই সময়ের ছবির মধ্যে একটা অদ্ভুত বাঙালিয়ানা ছিল। নায়ক নায়িকাদের মধ্যেও তাই। মিঠুও এই বিশেষত্ব থেকে বাইরে ছিলেন না, কিন্তু সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। ইন্ডাস্ট্রি থেকে এত দূরে সরিয়ে নিলেন নিজেকে যে, শেষবার দেখা হওয়ার, কথা হওয়ার স্মৃতিটুকুও প্রায় মুছে গিয়েছে.. মনে পড়ে না আর। প্রায় ৫০ বছর আগেকার কথা তো..'

আর কিছু বলতে পারলেন না রঞ্জিত মল্লিক। তবে ফোন রাখার আগে, স্বভাবজাত ভদ্রতায়, 'ভাল থাকবেন' বলতে ভুললেন না।

 

আরও পড়ুন: Mithu Mukherjee: বাংলা সিনেমার জগতে নক্ষত্রপতন, মুম্বইয়ে প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Tollywood News: শাহরুখের সিনেমার মুখোমুখি দেব এবং শিবপ্রসাদের সিনেমা! ক্রিসমাসেও শো দখলের লড়াই জারি?
শাহরুখের সিনেমার মুখোমুখি দেব এবং শিবপ্রসাদের সিনেমা! ক্রিসমাসেও শো দখলের লড়াই জারি?
Shiboprosad Mukherjee: ভরসা যোগাল 'সাধক বামাক্ষ্যাপা'? শাহরুখের 'কিংগ'-এর সঙ্গেই শিবপ্রসাদের ছবি নিয়ে আসছেন সুমন
ভরসা যোগাল 'সাধক বামাক্ষ্যাপা'? শাহরুখের 'কিংগ'-এর সঙ্গেই শিবপ্রসাদের ছবি নিয়ে আসছেন সুমন
News Update: 'কার্পেটের ওপর কী পড়ে রয়েছে, দেখতে গিয়েই হঠাৎ..', বড় দুর্ঘটনা বাঙালি অভিনেত্রীর সঙ্গে!
'কার্পেটের ওপর কী পড়ে রয়েছে, দেখতে গিয়েই হঠাৎ..', বড় দুর্ঘটনা বাঙালি অভিনেত্রীর সঙ্গে!
Panchayat Season 5: 'মির্জাপুর'-এর পথে হেঁটেই বড়পর্দায় 'পঞ্চায়েত'? ফুলেরা গ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমা?
'মির্জাপুর'-এর পথে হেঁটেই বড়পর্দায় 'পঞ্চায়েত'? ফুলেরা গ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমা?
Advertisement

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget