এক্সপ্লোর

Samay Raina: 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর সব ভিডিয়ো মুছে দিলেন সময়; চরম কটাক্ষের মাঝে কী লিখলেন ?

Ranveer Allahbadia Row: ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার এক বিতর্কিত মন্তব্যকে ঘিরেই সারা দেশজুড়ে ঝড় উঠেছে। চরম কটাক্ষের শিকার হয়েছেন রণবীর এবং সময় রায়নাও (Samay Raina)।

নয়াদিল্লি: গতকাল বুধবার রাতেই কৌতুকশিল্পী সময় রায়না জানিয়েছেন যে ইউটিউবে তার চ্যানেলে আপলোড হওয়া ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ের সমস্ত ভিডিয়ো তিনি মুছে দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে একথা স্পষ্ট জানান তিনি। তার এই শোয়ের (India's Got Latent) একাদশ পর্বে এসে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার এক বিতর্কিত মন্তব্যকে ঘিরেই সারা দেশজুড়ে ঝড় উঠেছে। চরম কটাক্ষের শিকার হয়েছেন রণবীর এবং সময় রায়নাও (Samay Raina)। এই শো'য়ের বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হয়েছে, বহু শিল্পীর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। তুমুল বিতর্কের মধ্যে সময় রায়না লেখেন, 'এর থেকে বেশি সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়।'

ইতিমধ্যে মহারাষ্ট্র সাইবার সেলের পক্ষ থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, সেখানেও তিনি জানিয়েছেন যে তার প্রধান উদ্দেশ্য ছিল মানুষকে হাসানো এবং কিছুটা ভাল সময় উপহার দেওয়া। আর তারপর এক্স হ্যান্ডলে নিজের প্রোফাইলে সময় লেখেন, 'যা কিছু চলছিল তা আর আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। আমি আমার চ্যানেল থেকে সমস্ত ইন্ডিয়াজ গট ল্যাটেন্টের ভিডিয়ো মুছে দিলাম। আমার একমাত্র উদ্দেশ্য ছিল মানুষকে হাসানো এবং কিছুটা ভাল সময় উপহার দেওয়া। আমি সমস্ত এজেন্সির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব যাতে তাদের জিজ্ঞাসাবাদ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, ধন্যবাদ'।

রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যকে ঘিরেই এত জটিলতা। তার সমাজমাধ্যমে ১৬ মিলিয়নেরও বেশি অনুরাগী রয়েছেন, তাঁর সেই বাবা-মায়ের সঙ্গে সঙ্গমে যোগ দেওয়ার মন্তব্যের ভিডিয়ো ক্লিপিং সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক, সমালোচনা, নিন্দার ঝড়। আর এই কারণে মুহূর্তের মধ্যে এই এপিসোড ভাইরাল হয়ে পড়ে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলতে থাকেন সকলে। এই বিতর্কের মাঝে রণবীর এলাহাবাদিয়া ভিডিয়ো বার্তায় সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

কিন্তু এতেও তর্জা থামেনি। মহারাষ্ট্র সাইবার সেলের পক্ষ থেকে সময় রায়না, রণবীর সহ ৩০-৪০ জন শিল্পীকে তলব করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই শোয়ের সঙ্গে যুক্ত সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল। দেশের তথ্য প্রযুক্তি দফতরের পক্ষ থেকে এই শোয়ের প্রযোজককে সমস্ত ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল, এবার সময় রায়না নিজেই এই কাজ করলেন।

আরও পড়ুন: Ranveer Allahbadia: রণবীরের আপত্তিকর মন্তব্য নিয়ে মামলা, তলব করা হল রাখী সবন্ত, উরফি জাভেদদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget