এক্সপ্লোর

আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে, মিথ্যেবাদীও বলা হয়েছে, দাবি রবিনার

মুম্বই: ‘মাতর’ সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক ঘটছে অভিনেত্রী রবিনা ত্যান্ডনের। সিনেমার মুক্তির আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সত্ থাকাটা খুবই কঠিন। কারণ, এর ফলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাই মুশকিল হয়ে পড়ে। ‘খিলাডিয়োঁ কা খিলাড়ি’ সিনেমার অভিনেত্রী বলেছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক সময়ই খুবই চ্যালেঞ্জিং এবং সত্ হলে এখানে টিকে থাকাটা কঠিন। এজন্য তাঁকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। অনেক সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে, আমাকে মিথ্যেবাদীও বলা হয়েছে। কিন্তু আমি সততার সঙ্গে কোনও আপোস করিনি এবং লোকজনকে শ্রদ্ধার চোখে দেখেছি। ছোট থেকে এটাই করতে শিখেছি। আমি জানতাম, সময় হলেই আসল কথাটা প্রকাশ্যে আসবে। এখন আমি এখন খোলামনে থাকতে পারি এবং রাতেও স্বচ্ছন্দে ঘুমোতে পারি। আমার কোনও খেদ নেই’। গত বছর হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাউতের মধ্যে বাকযুদ্ধের সময় রবিনা একটি নিবন্ধ লিখেছিলেন। ওই নিবন্ধে তিনি কঙ্গনার পাশে দাঁড়িয়েছিলেন বলে মনে করা হয়েছিল। কিন্তু পরে ৪২ বছরের অভিনেত্রী স্পষ্ট করে দেন, তিনি কোনও একজনের পক্ষ অবলম্বন করেননি। তিনি শুধুমাত্র কোনও ব্যক্তির লড়াই চালানোর সাংবিধানিক অধিকারের স্বপক্ষে মুখ খুলেছিলেন। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী বলেছেন, তাঁর আগামী সিনেমার উদ্দেশ্য শুধু বাণিজ্যিক সাফল্য নয়, দর্শকদের মধ্যে সচেতনতা গড়ে তোলাও এর লক্ষ্য। রবিনা বলেছেন, মহিলাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলের সময় চলে এসেছে। নির্যাতিতার পোশাকের মাপ নিয়ে মাথা না ঘামিয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা ভাবা উচিত। উল্লেখ্য, ‘মাতর’ সিনেমায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় সুবিচার প্রদানে বিচারবিভাগের ব্যর্থতার বিষয়ে আলোকপাত করা হয়েছে। আগামী ২১ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।

সেরা শিরোনাম

Sadhak Bamakhyapa: সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?
সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?
Panchayat Season 5 Trailer: সচিবকে থাপ্পড় প্রধানজির! ফুলেরা গ্রাম পঞ্চায়েতে হুলুস্থুল, পঞ্চায়েত সিজন ফাইভে কী থাকছে?
সচিবকে থাপ্পড় প্রধানজির! ফুলেরা গ্রাম পঞ্চায়েতে হুলুস্থুল, পঞ্চায়েত সিজন ফাইভে কী থাকছে?
Big Boss Bangla: 'ভয়ঙ্কর অপমান বিগ বসকে, এর জবাব তোমায় দিতেই হবে..', সৌরভের কড়া প্রশ্ন জিতুকে! কী জবাব এল?
'ভয়ঙ্কর অপমান বিগ বসকে, এর জবাব তোমায় দিতেই হবে..', সৌরভের কড়া প্রশ্ন জিতুকে! কী জবাব এল?
Amitabh Bachchan: পঞ্জাবের জনগণকে অপমান? আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন
পঞ্জাবের জনগণকে অপমান? আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget