এক্সপ্লোর

Richa Chadha-Ali Fazal Baby: একে-একে দুই নয়, তিন ! সোশ্যাল মিডিয়ায় মা-বাবা হওয়ার খবর শেয়ার করলেন আলি ফজল - রিচা চাড্ডা

Richa Chadha Ali Fazal Expecting First Baby : সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন তারকা জুটি।  আর তাঁদের এই ঘোষণার পর উপচে পড়ছে কমেন্ট বক্স।

মুম্বই: ১+১ = ৩। সোশ্যাল মিডিয়ায় এভাবেই বাবা-মা হওয়ার সুখবর ভাগ করে নিলেন রিচা চাড্ডা এবং আলি ফজল। তাঁদের সংসারে আসছে নতুন সদস্য। অভিভাবক হতে চলেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন তারকা জুটি।  আর তাঁদের এই ঘোষণার পর উপচে পড়ছে কমেন্ট বক্স। শুভেচ্ছা-ভালবাসায় ভরে যাচ্ছেন হবু মা-বাবা।                                                                     

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ali fazal (@alifazal9)

 

 পোস্টের ক্যাপশনে তারকা দম্পতি লেখেন, 'একটা ছোট্ট হার্টবিট এখন আমাদের কাছে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ।' হবু বাবা-মায়ের পোস্ট দেখেই অনুরাগীরা শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকেন। শুভেচ্ছা জানান আয়ুষ্মান খুরানা, তিলোত্তমা সোম, ম্রুণাল ঠাকুর, কৃতি খরবন্দাও । ফুকরে ছবির সেট থেকে মন দেওয়া নেওয়া শুরু দুই তারকার। বিয়ে সেরেছেন গত বছরই। আর এবছর তাঁরা অনুরাগীদের দিলেন সুখবর।  

বৃহস্পতিবারই মা হওয়ার খবর দিয়েছেন আরও এক বলিউড তারকা।  মা হতে চলেছেন 'উরি' অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। বাবা হবেন আদিত্য ধর। 'আর্টিকেল ৩৭০' -র প্রচারে এসে আদিত্য দিলেন, তাঁদের সন্তান আসার খবর।

এতদিন পর্যন্ত সন্তানের খবর পাঁচকান হোক চাননি তাঁরা। সুখবরটা গোপনেই রেখেছিলেন ইয়ামি ও আদিত্য। ঠিক যেমনটা রেখেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এতদিন পর্যন্ত পাপারাৎজিরা ক্যামেরা তাক করলেই, ওড়না দিয়ে বেবিবাম্প ঢেকেছেন ইয়ামি। তবে বৃহস্পতিবার ছবির প্রচারে এসে আদিত্য সবাইকে দিলেন সেই খবর , 'সন্তান আসছে'। ইয়ামি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। চলতি বছরের মে মাসেই সন্তান জন্মের কথা ইয়ামির। এদিন আদিত্য মঞ্চেই বলেন, 'আমরা এখনও জানি না আমাদের কোলে লক্ষ্মী আসতে চলেছেন নাকি গণেশ।'              

আরও পড়ুন, ভোটের আগে বড় ঘোষণা! 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'দ্বিগুণ' বাড়ল ভাতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget