এক্সপ্লোর

Lakshmir Bhandar: ভোটের আগে বড় ঘোষণা! 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'দ্বিগুণ' বাড়ল ভাতা

Lakshmir Bhandar, WB Budget 2024: বড় ঘোষণা তৃণমূল সরকারের। গ্রামবাংলার ভোটের আগে কী চমক রয়েছে বাজেটে?

কলকাতা: ভোটের (Election) আগে আজ বিধানসভায় (West Bengal Assembly) পেশ করা হয় রাজ্য বাজেট (West Bengal Budget 2024)। এদিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকের পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করেন রাজ্যের অর্থমন্ত্রী। গ্রামবাংলার ভোটের আগে কী চমক রয়েছে বাজেটে? কোন খাতে কত বরাদ্দ? আম জনতার কি কোনও সুরাহা হবে? বাড়ি-গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে কোনও বাড়তি সুবিধা? এ প্রশ্নের মাঝেই বড় ঘোষণা তৃণমূল সরকারের (TMC GOVT)। 

এদিন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, 'লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।' ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। '২ কোটি ১১ লক্ষ মা-বোনেরা' এতে উপকৃত হবেন বলে জানান হয়েছে বাজেটে। 

আর কী কী ঘোষণা? 

  • আরও ৪% ডিএ, কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও ৩২ শতাংশ 
  • চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে মহার্ঘ ভাতা
  • সিভিক ভলান্টিয়ার, ভিলেজ, গ্রিন পুলিশের ভাতা বাড়ল হাজার টাকা 
  • বছরে ৫০ দিনের কাজ, সরকার নতুন প্রকল্প 'কর্মশ্রী'
  • চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন প্রকল্প 'কর্মশ্রী'

লক্ষ্মীর ভাণ্ডার তরজা

গত বছর নয়াগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'বিজেপির সরকার তৈরি করুন, ৫০০-১০০০'এর গল্প নেই। ২ হাজার করে দেব। ২ হাজার করে দেব।' একই সুর শোনা গিয়েছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। তিনি বলেছিলেন, 'মাত্র ৫০০ টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। ওতে কি সংসার চলে। আরে বিজেপি আসবে। ২ হাজার টাকা করে দেবে।' 

পাল্টা দিয়েছিল তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মোদিজী বলেছিল, আচ্ছে দিন আয়েঙ্গে। ১৫ লক্ষ টাকা পাবেন। পেয়েছেন? আর সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর মধ্যে এখন প্রতিযোগিতা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। কে বেশি ঢপ মারবে। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পদের মর্যাদা রেখে বড় ঢপ মারছে। আর বিরোধী দলনেতা তার পদের মর্যাদা রেখে ছোট ঢপ মারছে।' 

ওয়াকিবহাল মহলের অবশ্য মত, আপাতত সব দলই চেষ্টা করছে ঘরের লক্ষ্মীদের মন জয় করতে। শেষপর্যন্ত কী হবে, তা অবশ্য বোঝা যাবে পরবর্তী ভোট মেশিনেই।   

আরও পড়ুন, আরও ৪ শতাংশ DA বৃদ্ধি, ঘোষণা রাজ্যের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget