এক্সপ্লোর

Riddhi Sen: 'পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দ্বন্দ্বের নাম হয়তো মা...', সোশ্যাল পোস্টে মাতৃদিবস উদযাপন ঋদ্ধি সেনের

Riddhi Sen Post: পাশাপাশি দুটি ছবি। একটিতে অল্পবয়সের অভিনেত্রী রেশমী সেন (Reshmi Sen)। কোলে একরত্তি ঋদ্ধি। পাশের ছবিতে রেশমীর পাশে ঋদ্ধি। উচ্চতায় মাকে ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই।

কলকাতা: 'আরও একটু দূরে ঠেলে দেওয়া আর আরও একটু কাছে চলে আসার এই রোজকার অভ্যাস একজনের সঙ্গেই গড়ে ওঠে...'। এই কথা আমরা সকলেই হয়তো বিশ্বাস করি বা বুঝি, কেবল গুছিয়ে বলে ওঠা হয় না। আর এই কথাই সুন্দর করে লিখলেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। আজ মাতৃ দিবস (Mother's Day) উপলক্ষ্যে মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন ঋদ্ধি।

মায়ের জন্য ঋদ্ধির পোস্ট

পাশাপাশি দুটি ছবি। একটিতে অল্পবয়সের অভিনেত্রী রেশমী সেন (Reshmi Sen)। কোলে একরত্তি ঋদ্ধি। পাশের ছবিতে রেশমীর পাশে ঋদ্ধি। উচ্চতায় মাকে ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। নাতিদীর্ঘ পোস্টে কী লিখলেন তিনি?

ঋদ্ধি সেন এদিন লেখেন, 'আরেকটু দূরে ঠেলে দেওয়া আর আরেকটু কাছে চলে আসার এই রোজকার অভ্যাস একজনের সঙ্গেই গড়ে ওঠে, যার জন্য দ্বন্দ্ব চিনতে শেখা, অনুভব করা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দ্বন্দ্বের নাম হয়তো মা।' তিনি সেই সঙ্গে লেখেন, 'তাই তুমি না থাকলে সকালটা এত মিষ্ট হতো না / তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riddhi Sen (@riddhi_sen_)

আরও পড়ুন: Seeds Benefits: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল? 

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এদিন মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মাকে জড়িয়ে ছেলে। আর ছেলের চওড়া কাঁধে নিশ্চিন্ত মায়ের মুখে চওড়া হাসি। কেবল মন কেমন করতে পারে অভিনেতার ক্যাপশন পড়লে। 

অভিনেতা এই ছবি পোস্ট করে লেখেন, 'সময়ের পার্থক্য এটুকুই... গত বছর এই দিনে মায়ের কপালে লাল টকটকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা।' সত্যিই তো। যাঁর হাত ধরে জীবনের এতগুলো বছর পার করেছেন, তাঁর চলে যাওয়ায় একা হওয়াই স্বাভাবিক! কিন্তু তা সত্ত্বেও মায়ের মুখে সবসময় চওড়া হাসি, লিখলেন চঞ্চল। তাঁর কথায়, 'তারপরেও মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু... পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা। ভাল থাকুন সকল মা।'

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget