এক্সপ্লোর

Riddhi on Kaushik-Reshmi: থিয়েটার থেকে জীবনের রঙ্গমঞ্চে ২৯ বছর, বাবা-মাকে ঋদ্ধি লিখছেন...

Tollywood News: পায়ে পায়ে বিয়ের ২৯ বছর পার করে ফেলেছেন কৌশিক ও রেশমি। দুজনেই মঞ্চ থেকে শুরু করে ছোটপর্দা ও বড়পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন

কলকাতা: মঞ্চ থেকে শুরু করে জীবনের রঙ্গমঞ্চ... তাঁরা যেন একে অপরের পরিপূরক। ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথের সমীকরণ থেকে শুরু করে বিয়ের ছবি.. বাবা-মায়ের ২৯ বছরের বিবাহবার্ষিকীতে পুরনো স্মৃতি তুলে ধরলেন ছেলে ঋদ্ধি সেন (Riddhi Sen)। সদ্য ছিল কৌশিক সেন (Kaushik Sen) ও রেশমি সেন (Reashmi Sen)-এর বিয়ের জন্মদিন।

পায়ে পায়ে বিয়ের ২৯ বছর পার করে ফেলেছেন কৌশিক ও রেশমি। দুজনেই মঞ্চ থেকে শুরু করে ছোটপর্দা ও বড়পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। দুই অভিনেতার বিবাহবার্ষিকীতে বাড়িতেই আয়োজন করা হয়েছিল ছোট্ট একটি পার্টির। সেখানে হাজির ছিলেন কৌশিক-রেশমির পারিবারিক কিছু বন্ধুরা। তবে বিবাহবার্ষিকীর শুরুতেই ছেলে ঋদ্ধি তুলে ধরেছেন বাবা-মায়ের মঞ্চ থেকে শুরু করে জীবনের ছবি। 

তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ঋদ্ধি। তার মধ্যে প্রথম দুটি ছবি 'ম্যাকবেথ' মঞ্চস্থ হওয়ার। ২০২১ সালের ছবি সেটি। 'স্বপ্নসন্ধানী'-র নাটক 'ম্যাকবেথ' ভীষণ জনপ্রিয়। সেখানে 'ম্যাকবেথ'-এর ভূমিকায় অভিনয় করেছিলেন কৌশিক আর লেডি ম্যাকবেথের ভূমিকায় রেশমি। সেই নাটকে অভিনয় করতেন ঋদ্ধি নিজেও। তৃতীয় ছবিটি রেশমি ও কৌশিকের বিবাহের। অর্থাৎ ২৯ বছর আগেকার। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ঋদ্ধি লিখেছেন, 'রঙ্গমঞ্চ জীবন/পর্দার আড়ালে জ্বলে থাকা আঁধারে/আবেগের খোলা পরায় খুঁজে পাওয়া হঠাৎ/মঞ্চের ওপারের শূন্যতা/তবু হাতে রেখে হাত ,অসময়ে করাঘাত/কোনো এক অসহায় বোধের দরজায়l' (কবিতা অপরিবর্তিত)।

সেই সঙ্গে, শুভেচ্ছাবার্তায় ঋদ্ধির কলম বলছে, 'ঘটতে থাকুক আরও অনেক শুভদৃষ্টি মঞ্চের আলো আঁধারে'। মা-বাবাকে নিয়ে চিরকালই দরাজ কমল ঋদ্ধির। সবসময়েই তিনি লিখেছেন বাবা-মাকে নিয়ে নিজের অনুভূতি। তিনি যে কতটা গর্বিত বাবা-মাকে নিয়ে, তাঁদের অভিনয় নিয়ে সবই বারে বারে ফিরে এসেছে ঋদ্ধির কলমে। তিনি নিজে জাতীয় পুরস্কার জিতেছেন.. তবে বারে বারেই অনেক গুণে এগিয়ে রেখেছেন বাবা-মাকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riddhi Sen (@riddhi_sen_)

আরও পড়ুন: Sonam Kapoor: ৩৫ বছরের পুরনো 'ঘরচোলা' পরে তাক লাগিয়েছেন সোনম, কী বিশেষত্ব এই শাড়ির?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget