এক্সপ্লোর

Ritabhari Chakraborty Birthday: জন্মদিনের মধ্যরাতে 'সারপ্রাইজ' পেলেন ঋতাভরী, লন্ডনে উদযাপনের ছবি পোস্ট নায়িকার

Ritabhari Chakraborty: সোমবার অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানে প্রথম ছবিতেই দেখা যাচ্ছে সামনে সুন্দর কেক নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি।

কলকাতা: ২৬ জুন, জন্মদিন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakranorty Birthday)। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ফাটাফাটি' (Fatafati) সাফল্য লাভ করেছে বক্স অফিসে। আর তারই মধ্যে নিজের আগামী কাজের শ্যুটিংয়ে অভিনেত্রী পাড়ি দিয়েছে লন্ডন (London)। আর সেখানেই জন্মদিনের মধ্যরাতে 'সারপ্রাইজড' (surprised) অভিনেত্রী। 

জন্মদিনে 'সারপ্রাইজড' অভিনেত্রী

সোমবার অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানে প্রথম ছবিতেই দেখা যাচ্ছে সামনে সুন্দর কেক নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। এরপর সেলিব্রেশনের নানা ছবি রয়েছে। দেখা মিলল পরিচালক মৈনাক ভৌমিকের। সেই সঙ্গে দেখা গেল আরিয়ান ভৌমিক, সৌরভ দাস, অনুষা বিশ্বনাথনকেও। একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আমার টিম আমাকে মধ্যরাতে সারপ্রাইজ দিয়েছে। এই টিমের প্রেমে পড়ে গেছি আমি এবং যে ভালবাসা আমি পাচ্ছি তাতে আমি অভিভূত। আমার কাজের টিমের জন্য শুধুই ভালবাসা।'

ছবির লোকেশন আপডেটে দেখা যাচ্ছে গোটা টিম এখন লন্ডনে। সেখানেই চলছে তাঁদের আগামী ছবির শ্যুটিং। ছবির নাম যদিও এখনও প্রকাশ্যে আসেনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

প্রসঙ্গত, জন্মদিনের আগেই মোমবাতিতে ফুঁ দিলেন ঋতাভরী, হাজির হয় কেকও। সোশ্যাল মিডিয়ায় দিন কয়েক আগে ঋতাভরী চক্রবর্তীর পোস্ট দেখে একঝলকে ভুলে যেতে পারেন অভিনেত্রীর জন্মদিনের দিনটাই। যেন জন্মদিনের রাতটাই উদযাপন করছেন অভিনেত্রী। তবে বিষয়টা তা নয়, ভুল ভাঙে ক্যাপশনে চোখ রেখেই। জন্মদিন নয়, জন্মমাসটাই উদযাপন করছেন তিনি। 

আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

ঋতাভরী সবসময়েই জীবনের প্রত্যেক মুহূর্তকে উপভোগ করতে ভালবাসেন। ছুটি পেলে যেমন তিনি বেরিয়ে পড়েন সফরে, তেমনই আবার শ্যুটিংয়ের মধ্যেও খুঁজে নেন ভাল লাগার বিষয়গুলি। আপাতত বিদেশে রয়েছেন অভিনেত্রী, আর সেখানেই তিনি কাটালেন নিজের জন্মদিনটা। আর তার আগেই প্রস্তুতি শুরু করে দেন তিনি। ফ্রুট কেক, মোমবাতি, বন্ধু, সব মিলিয়ে ঋতাভরীর জন্মদিন থুড়ি জন্মমাস জমজমাট দেখায়। এরপর জন্মদিন উদযাপনের ছবিও কাড়ল নজর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget