এক্সপ্লোর

Ritabhari Chakrabortys: 'ফোঁটা কেন শুধু ভাইরাই পাবে!' দিদির কাছে 'বোনফোঁটা' নিলেন ঋতাভরী

ভাই বা দাদা নেই। দিদি আছে। তাই বলে কী বাদ যাবে আজকের দিনের অনুষ্ঠান? কখনোই নয়। দিদির হাত থেকেই ভাইফোঁটা থুড়ি বোনফোঁটা নিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন সেই ছবি। 

কলকাতা: ভাই বা দাদা নেই। দিদি আছে। তাই বলে কী বাদ যাবে আজকের দিনের অনুষ্ঠান? কখনোই নয়। দিদির হাত থেকেই ভাইফোঁটা থুড়ি বোনফোঁটা নিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন সেই ছবি। 

আজ ভাইফোঁটা। সকাল থেকেই টলি সেলেবরা ব্যস্ত ভাইদের কপালে ফোঁটা আঁকতে।  সকাল থেকে দুপুর, আয়োজন রয়েছে হরেক রকম খাবারেরও। আয়োজন হয়েছে ঋতাভরীর বাড়িতেও। তবে ভাই নয়, দিদি চিত্রাঙ্গদার হাত থেকে বোন ফোঁটা নিলেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লিখলেন, 'বোন ফোঁটা। শুধু কি ভাইরাই পেতে পারে? আমার দিদি চিত্রাঙ্গদার আয়োজন করা বোনফোঁটা।' অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে কবিতা পোস্ট করেন চিত্রাঙ্গদা। সেই সঙ্গে লেখেন, 'আমরা যখন থেকে তখন থেকেই আমি আমার বোনকে ফোঁটা দিই। আমাদের মা ও দিদিমা আমাদের এই প্রথাটা শিখিয়েছিলেন। বড় হওয়ার পর আমরা দুজন অন্য অন্য শহরে থাকতে শুরু করি। সব কিছু সামলে ভাইফোঁটার দিনটা ছোটবেলায় ফিরে যাওয়া নেহাত সহজ নয়। আমার ছোট্ট বোনকে সবসময় ভালোবাসা আর ওকে সবসময় সুরক্ষিত রাখব। আমার পোস্ট করা কবিতাটা মা লিখেছিলেন যখন আমরা ১২ আর ৯ বছর বয়সী ছিলাম।'

সবসময়ই নিয়ম ভাঙার কথা বলেছেন ঋতাভরী। স্রোতের বিপরীতে হেঁটেছেন তিনি। তাঁর ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিটির হাত ধরেই সমাজের কাছে পরিচিত হয় মহিলা পুরোহিতের ধারণা। এই বছর দুর্গাপুজোয় প্রথমবার দেবী দুর্গার আবাহন করেছেন মহিলা পুরোহিত। 

সম্প্রতি লক্ষ্মীপুজোয় মা শতরূপা সান্যাল ও দিদি চিত্রাঙ্গদার সঙ্গে হাত মিলিয়ে পুজোয় সমস্ত আয়োজন করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় কোজাগরী লক্ষ্মীপুজোর বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। ছবির কোলাজে ধরা পড়ে মা, দিদি ও পরিবারের সঙ্গে কাটানো ঋতাভরীর মিষ্টি মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় লেখা ঋতাভরীর ছোট্ট ক্যাপশান মন ছুঁয়ে যায়। 'এফআইআর' অভিনেত্রী লিখেছিলেন, 'মা লক্ষ্মী আর আমার বাড়ির লক্ষ্মীরা'। সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দেন লক্ষ্মীপুজো ও আমার পুজো।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget