এক্সপ্লোর

Sooryavanshi : 'সূর্যবংশী' রিলিজ করছে কবে, জানালেন রোহিত শেট্টি

সূর্যবংশী ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিংহ এবং ক্যাটরিনা কাইফ। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের এই ছবির প্রযোজনা করছে রোহিত শেট্টি পিকচার্স এবং ধর্মা প্রোডাকশন ও কেপ অফ গুড ফিল্মস।

মুম্বই : সিনেমাপ্রেমীদের মনে দীর্ঘদিন ধরে একটাই প্রশ্ন। রোহিত শেট্টি পরিচালিত সুর্যবংশী ছবি রিলিজ করবে কবে। সেই কবে থেকে ছবির টিজার প্রকাশিত হয়েছে। মাল্টিস্টারার ছবি বলে কথা। কিন্তু, করোনা অতিমারীর জেরে, সবকিছুই যখন বন্ধ হয়ে গেল, তখন আর সূর্যবংশীর মতো বিগ বাজেটের ছবি মুক্তি পায় কীভাবে!তাই সূর্যবংশী রিলিজ করছে কবে, এর উত্তর নেই আজও। সূর্যবংশী ছবিতে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিংহ এবং ক্যাটরিনা কাইফের মতো তারকাকে। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের এই ছবির প্রযোজনা করছে রোহিত শেট্টি পিকচার্স এবং ধর্মা প্রোডাকশন ও কেপ অফ গুড ফিল্মস।

অন্যদিকে, আগামী ১৭ জুলাই থেকে ছোট পর্দায় শুরু হচ্ছে খতরোঁ কা খিলাড়ি-র একাদশতম সিজন। সেই উপলক্ষেই সাংবাদিক বৈঠক করছিলেন শো-এর হোস্ট রোহিত শেট্টি। স্বাভাবিকভাবেই তাঁর কাছে প্রশ্ন আসে, তাঁর সূর্যবংশী সিনেমা রিলিজ করছে কবে? তখনই পরিচালক রোহিত  জানিয়ে দেন, যখন সারা আবার সিনেমা হল খুলবে, তখনই রিলিজ করবে সূর্যবংশী। তিনি বলেন, 'সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, টিকাকরন। যখন দেশের সব মানুষ টিকা নিয়ে ফেলবে, তখনই পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হবে। তাই আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। কারণ, পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। খেয়াল করে দেখবেন, এখনও অন্য অনেক দেশে করোনার প্রকোপ বাড়ছে। তাই আমরা সবকিছু ভুলে গেলাম। আর ছুটির দিনে হই-হই করে বেরিয়ে পড়লাম।-এমনটা করলে কিন্তু হবে না।'

৪৮ বছর বয়সী বলিউডের অন্যতম সফল পরিচালক রোহিত শেট্টি আরও বলেন, 'আমাদের সকলের এখন একটাই প্রার্থনা, যাতে আবার আগের মতো কাজ শুরু করতে পারা যায়। তার আগে আমাদের প্রিয়জনদের, সহকর্মীদের পাশেও থাকতে হবে। তাঁদের ভরসাও জোগাতে হবে। বুঝতে হবে, টিকাকরনটাই একমাত্র পথ। মাত্র কয়েক মাসের মধ্যেই দেশের সব মানুষের টিকা নেওয়া হয়ে যাবে। তাহলেই আমাদের দেশ আগের মতো স্বাভাবিক হবে। আরও একটা কথা মনে রাখতে হবে, কেউ যেন না ভাবি, সব তো ঠিকই হয়ে গিয়েছে। আরও একবার ফের সংক্রমণ ছড়িয়ে পড়তে কিন্তু বেশি সময় লাগবে না। এমনটা হলে আবার সবকিছু বন্ধ হয়ে যাবে।'

প্রসঙ্গত, এবারের খতরো কি খিলাড়ির অনেকদিন শুটিং হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। এবার শো-এ থাকবেন গায়ক রাহুল বৈদ্য, অভিনেত্রী শ্বেতা তিওয়ারি, অর্জুন বিজলানি, অভিনব শুক্ল, দিব্যাঙ্কা ত্রিপাঠি, আস্থা গিল, সৌরভ রাজ জৈন, ম্যাহেক চাহাল, অনুষ্কা সেন, সানা মকবুল, নিক্কি তাম্বোলি, বিশাল আদিত্য সিং এবং বরুন সুদের মতো সেলিব্রিটি প্রতিযোগীরা।

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
Ramayana Controversy: রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
Ramayana OTT release: আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ
আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ
Rajatava Dutta: 'বন্ধু' খুঁজতেই ফের বিয়ের সিদ্ধান্ত রজতাভ দত্তের? আসল ব্যাপারটা কী?
'বন্ধু' খুঁজতেই ফের বিয়ের সিদ্ধান্ত রজতাভ দত্তের? আসল ব্যাপারটা কী?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget