এক্সপ্লোর

Rudrajit-Promita Engagement: বাগদানে প্রমিতাকে চমকে দেবেন রুদ্রজিৎ, কীভাবে?

পুরুলিয়ার অভিজাত রিসর্টে এখন প্রস্তুতি তুঙ্গে। সেই দুপুর থেকে সাজঘরে ঢুকেছেন প্রমিতা। আর সেই সুযোগে নিজের মত করে আয়োজন সেরে ফেলছেন রুদ্রজিৎ। একে ভ্যালেন্টাইন্স ডে, তার ওপর এনগেজমেন্ট। হবু স্ত্রীকে চমকে দিতে হবে তো! অনুষ্ঠান শুরুর আগে এবিপি আনন্দর কাছে বাগদানের পরিকল্পনা ফাঁস করলেন রুদ্রজিৎ।

কলকাতা: পুরুলিয়ার অভিজাত রিসর্টে এখন প্রস্তুতি তুঙ্গে। সেই দুপুর থেকে সাজঘরে ঢুকেছেন প্রমিতা। আর সেই সুযোগে নিজের মত করে আয়োজন সেরে ফেলছেন রুদ্রজিৎ। একে ভ্যালেন্টাইন্স ডে, তার ওপর এনগেজমেন্ট। হবু স্ত্রীকে চমকে দিতে হবে তো! অনুষ্ঠান শুরুর আগে এবিপি আনন্দর কাছে বাগদানের পরিকল্পনা ফাঁস করলেন রুদ্রজিৎ।

কখনও বিশেষ ধরনের গোলাপ, কখনও অভিনব প্রপোজ, গোটা সপ্তাহ জুড়ে প্রমিতাকে একের পর এক চমক দিয়েছেন রুদ্রজিৎ। তবে আজ তাঁর জন্য কী সারপ্রাইজ অপেক্ষা করছে তার বিন্দুমাত্র ধারণা নেই প্রমিতার। অভিনেত্রী বলেছিলেন, ‘রুদ্রজিৎ বলছিল আজ আমার জন্য বিশেষ কিছু করবে। তবে আমি কিচ্ছু জানি না এখনও। সমস্ত ওই সামলাচ্ছে।’

কয়েকবার রিং হতেই ফোন তুললেন ব্যস্ত রুদ্রজিৎ। পরিস্থিতির কথা জিজ্ঞাসা করতে হবু বর বললেন, ‘আমার আর প্রমিতার বাড়ির সবাই উৎসুক আজকের সন্ধ্যার জন্য। সবাই ভাবছে কখন সবাই জমায়েত হয়ে হইহুল্লোড় করবে।’

রসনাতৃপ্তিতে কী কী থাকছে আজ? রুদ্রজিৎ বললেন, ‘স্টার্টারে থাকছে হানি চিলি পট্যাটো, চিকেন টিক্কা, পনির টিক্কা আর ক্রিসপি ফিস বল। মেন কোর্সে আছে আচার, পাঁপড়, গ্রিন স্যালাড, জিরা রাইস, বাটার নান, ডালমাখানি, আলু কপি মটর, কাতলা মাছের কালিয়া, চিকেন দো পেঁয়াজা, চিকেন বাটার মশালা ও চিংড়ি মালাইকারি। মিষ্টিমুখে থাকছে গোলাপজাম ও শাহি টুকরা ও রসগোল্লা।’

হবু স্ত্রীর জন্য কী পরিকল্পনা থাকছে আজকের আসরে? রুদ্রজিৎ হেসে বললেন, ‘প্রমিতার জন্য সবটাই সারপ্রাইজ। ওকে মঞ্চটাই দেখতে দিইনি। প্রমিতা মঞ্চে উঠলেই ফাটবে কনফেট্টি, আকাশ থেকে ঝরে পড়বে নকল বরফ, মঞ্চ ভরে উঠবে ধোঁয়ায়। প্রমিতা রূপকথা ভালোবাসে। তাই ওর মনের মত করেই সেজে উঠবে আজকের পুরো সন্ধেটা।’ আজকে প্রমিতার জন্য ডান্স পারফরম্যান্স করবেন? ‘আমাদের একসঙ্গে মঞ্চে একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে। দেখা যাক কী হয়।’ বললেন রুদ্রজিৎ।

আজই আংটিবদল করবেন রুদ্রজিৎ-প্রমিতা। সেরে ফেলবেন আইনি বিয়েও। কয়েকমাস পরে সারবেন সামাজিক বিয়ে।

রুদ্রজিতের জন্য কী বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে প্রমিতার? হাসতে হাসতে হবু কনে বললেন, ‘আমি রুদ্রকে বলেছি, সব দায়িত্ব তোমার। বৌ হিসাবে একজন এত ভালো মানুষকে পাচ্ছো, এরপর থেকে সব দায়িত্ব তোমার।’

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget