এক্সপ্লোর

বড়পর্দায় ডেবিউ, মিমি চক্রবর্তীর বিপরীতে অভিনয় করছেন রুদ্রজিৎ!

বড়পর্দায় ডেবিউ, তাও মিমি চক্রবর্তীর বিপরীতে! পরিচালক মৈনাক ভৌমিক। আজ তাঁর জীবনে বোধহয় অন্যতম গুরুত্বপূর্ণ দিন।

কলকাতা: বড়পর্দায় ডেবিউ, তাও মিমি চক্রবর্তীর বিপরীতে! পরিচালক মৈনাক ভৌমিক। আজ তাঁর জীবনে বোধহয় অন্যতম গুরুত্বপূর্ণ দিন। প্রথমদিনের শ্যুটিং শেষ করে, একটু সুযোগ পেয়েই তাই প্রেমিকাকে নিয়ে সিনেমাহলে চলে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়েই এবিপি লাইভকে 'মিনি'-র ফ্লোরের প্রথমদিনের গল্প শোনালেন রুদ্রজিৎ মুখোপাধ্যায়।

মৈনাক ভৌমিক পরিচালিত নতুন ছবি 'মিনি'-র সৌজন্যে প্রথমবার বড়পর্দায় পা রাখছেন তিনি। আজ থেকে শুরু হল নতুন ছবির শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় 'মিনি'-র চিত্রনাট্য নিয়ে একটি ছবিও পোস্ট করেছিলেন রুদ্রজিৎ। কেমন ছিল প্রথমদিন শ্যুটিংয়ের অভিজ্ঞতা? উচ্ছসিত রুদ্রজিৎ বলছেন, 'এতদিন ছোটপর্দায় কাজ করেছি। বড়পর্দায় আমার প্রথম ছবি, প্রথম শট। কিন্তু বেশি ভাবলে ফ্লোরে নার্ভাস হয়ে পড়ব। আমি শট নিয়ে কিছু ভাবিনি। বরং শটে যাওয়ার আগে ক্যান্ডি ক্রাশ খেলছিলাম মোবাইলে। আমার কোনও সমস্যাই হয়নি। আজ ফ্লোরেই মৈনাকদার সঙ্গে প্রথম আলাপ হল। উনি একজন ভালো পরিচালক, তার চেয়েও বেশি একজন ভালো মানুষ। প্রথমদিন কাজ করেই একটা সহজ ব্যাপার তৈরি হয়ে গিয়েছে।'

প্রথম ছবিকে সুযোগ পেয়েই টলিউডের প্রথম সারির নায়িকার বিপরীতে কাজ! রুদ্রজিতের চরিত্রটা ঠিক কেমন? অভিনেতা বলছেন, 'ছবিতে আমার চরিত্রের নাম রণ। মিমির বিপরীতে আমি অভিনয় করছি। আজ প্রথম শট দিলাম। কিন্তু মিমি প্রচণ্ড অভিজ্ঞ একজন অভিনেত্রী। আমার কোনও সমস্যাই হয়নি। আমিও বেশি কিছু ভাবিনি। আর এই গোটা গল্পটা একটা ছোট্ট বাচ্চাকে ঘিরে। তার নামই 'মিনি'। আমার চরিত্রটা সদর্থক ও গুরুত্বপূর্ণ। অপেক্ষা করছি শ্যুটিং-এ আরও কী কী অভিজ্ঞতা হয়।

সম্প্রতি আইনি বিয়ে সেরে রুদ্রজিতের সঙ্গে ঘর বেঁধেছেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। রুদ্রজিতের এই সাফল্যে কতটা খুশি তিনি? অভিনেতা বলছেন, 'প্রমিতা ভীষণ খুশি। আমার মা ও। তবে বাবাকে খুব মিস করছি। বাবা ভীষণ চেয়েছিল ছেলেকে বড়পর্দায় দেখতে। সেই স্বপ্নটা পূরণ হল কিন্তু বাবা দেখতে পেলেন না। এই বছরটা আমার জন্য রোলার কোস্টার রাইড। বাবা, জ্যেঠু সবাই আমাদের ছেড়ে চলে গেলেন। অথচ দেখুন, কয়েকটা মাস কাটার পরেই এত বড় সুযোগ পেলাম আমি। সময়ই বোধহয় সব ক্ষত সারিয়ে দেয়।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget