এক্সপ্লোর

Rukmini Maitra Exclusive: অভিনয়ে ভুল হলে বাবা-মায়ের মতোই শাসন করে দেব, অভিযোগ রুক্মিণীর

'কিশমিশ'-এর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রুক্মিণী বললেন, 'দেব আমায় খুব বকে।অন্যান্যরা যেমন ভুল হলে বলে ঠিক আছে..হয়ে যাবে। আর দেব? একবার ভুল হলেই বলে.. 'তোমায় আমি এইগুলো শিখিয়েছি? কী হচ্ছে এটা!'

কলকাতা: অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই ছিল না তাঁর। ছবির অফার আসলেও ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তাঁকে অভিনয়ে আসার কথা প্রথম বলেছিলেন দেব (Dev)। আর সেই দায়িত্ববোধ থেকেই বোধহয়, সেটে তাঁকে রীতিমতো শাসনে রাখেন দেব। এবিপি লাইভের সঙ্গে নতুন ছবি 'কিশমিশ'-এর গল্প বলার সময় ঠোঁট উল্টে রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) অভিযোগ, 'দেব না আমায় খুব বকে..'

দেব-রুক্মিণীর রসায়ন

সম্প্রতি শহরের প্রথম সারির একটি মলে আয়োজন করা হয়েছিল 'অবশেষে ভালোবেসে চলে যাব'-র আসরের। সেখানেই সাদা কালো পোশাকে 'দেবী'-কে পাশে নিয়ে হাজির ছিলেন দেব। আর সাদা রুপোলি পোশাকে ঝলমল করছিলেন রুক্মিণী। পর্দায় বিপরীতে দেব থাকলে কতটা সাবলীল রুক্মিণী? 'কিশমিশ'-এর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রুক্মিণী বললেন, 'দেব আমায় খুব বকে।অন্যান্যরা যেমন ভুল হলে বলে ঠিক আছে..হয়ে যাবে। আর দেব? একবার ভুল হলেই বলে.. 'তোমায় আমি এইগুলো শিখিয়েছি? কী হচ্ছে এটা!  ঠিক বাবা-মায়েরা যেমন বলে যে তোমায় আমি ওইজন্য বড় করেছি..' ঠিক ওভাবেই আমায় বকে দেব। 'কিশমিশ' করার সময় আমি দেবকে বলেছিলাম, 'দেব, তুমি আমায় একদম বকবে না। মনে করবে তোমার সঙ্গে নতুন অভিনেত্রী কাজ করছে। সেভাবেই ব্যবহার করবে আমার সঙ্গে।'

'নববর্ষে পাওয়া ক্যালেন্ডার খুলে প্রথমেই দেখতাম কী ছবি আছে'

কিন্তু, ভালোবাসার মানুষ.. খুব বেশি অভিযোগ করতে আবার নারাজ রুক্মিণীর প্রেমিকা সত্তা। আলতো গলায় বললেন, 'আসলে আমার থেকেও বেশি দেব আমার ক্ষমতাটা বোঝে। আমি বিশ্বাস করতাম না যে আমি অভিনয় করতে পারি। এখনও জানি না পারি কী পারি না, কিন্তু দেবের সেই বিশ্বাসটা রয়েছে যে আমি পারি। আমায় অনেক ছোট থেকে দেব দেখে আসছে। ও কিছু বুঝেছিল বলেই আমায় জোর করেছিল অভিনয় করার জন্য। অভিজ্ঞতার কারণে ও মানুষের মধ্যে এমন জিনিস দেখতে পায় যেটা সে হয়ত নিজেই জানে না।'

শেষমেষ সদ্য মুক্তি পাওয়া গানের লাইন ধরেই রুক্মিণী বললেন, 'জীবনে যাই হোক না কেন, অবশেষে ভালোবেসে চলেও গেলে, আমি দেবের কাছে এই বিষয়টা নিয়ে সবসময় কৃতজ্ঞ থাকব যে দেব আমায় রুপোলি পর্দায় নিয়ে এসেছে।' 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget