এক্সপ্লোর

Saif Ali Khan Attacked: দ্রুত সুস্থ হওয়া নিয়েও সমালোচিত সেফ, নিন্দুকদের জবাব দিলেন বোন সাবা, লিখলেন, ‘শিক্ষিত’ হোন

Saba Ali Khan Pataudi: গত ১৬ জানুয়ারি, মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে হামলার শিকার হন সেফ।

মুম্বই: একটু এদিক ওদিক হলেই মারাত্মক বিপদ ঘটে যেত বলে মত চিকিৎসকদেরও। দু’-দু’টি অস্ত্রোপচারের পর যদিও হাসপাতাল থেকে হাসিমুখেই বেরিয়ে এসেছেন সেফ আলি খান। অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে, পাপারাৎজিদের প্রশ্নের জবাব দিতে দিতেই বাড়ি ফিরেছেন। গুরুতর আঘাত পেয়েও অভিনেতা এত সহজ হতে পারলেন কী করে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি এর মধ্যেও রহস্যের গন্ধ পাচ্ছেন কেউ কেউ। এবার সেই নিয়ে মুখ খুললেন সেফের বোন সাবা আলি খান পতৌদি। চিকিৎসকদের সুরেই সমালোচকদের ‘শিক্ষিত’ হতে বললেন তিনি। (Saif Ali Khan Attacked)

গত ১৬ জানুয়ারি, মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে হামলার শিকার হন সেফ। বাড়িতে ঢুকে তাঁকে ছ’-ছ’বার ছুরি দিয়ে কোপায় এক দুষ্কৃতী। এত জোরে আঘাত করা হয় যে ছুরি কিছুটা অংশ সেফের পিঠের ভিতর থেকে যায়। চিকিৎসকরা জানান, একটু এদিক ওদিক হলেই উঠে দাঁড়ানোর ক্ষমতা হারাতেন সেফ। তার পরও সেফ হাসতে হাসতে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন কী করে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন নিন্দুকরা। পতৌদি পরিবারকে জবাব দিতে হবে বলেও দাবি করছেন কেউ কেউ। (Saba Ali Khan Pataudi)

প্রকাশ্যে সেই নিয়ে মুখ না খুললেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমালোচকদের জবাব দিলেন সেফের বোন সাবা। চিকিৎসকদের মন্তব্য তুলে ধরলেন নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে। সমালোচকদের ‘শিক্ষিত’ হতে বললেন তিনি। সাবা সমালোচকদের সঠিক জবাবই দিয়েছেন বলে মনে করছেন সেফের অনুরাগীরা। কোনও রকম বিরূপ প্রতিক্রিয়া না জানিয়েও, সাবা সকলের মুখ বন্ধ করতে মোক্ষম পোস্ট করেছেন বলেও মনে করছেন কেউ কেউ। 


Saif Ali Khan Attacked: দ্রুত সুস্থ হওয়া নিয়েও সমালোচিত সেফ, নিন্দুকদের জবাব দিলেন বোন সাবা, লিখলেন, ‘শিক্ষিত’ হোন

এত গুরুতর আঘাত এবং দু’-দু’টি অস্ত্রোপচারের পরও সেফ স্বাভাবিক ভঙ্গিতে হাসপাতাল থেকে বেরোলেন কী করে, হাসিমুখেই বা সকলের সামনে ধরা দিলেন কী করে, সেই নিয়ে আগেই জবাব দিয়েছেন চিকিৎসকরা। কার্ডিওলজিস্ট দীপক কৃষ্ণমূর্তি ৭৮ বছরের এক মহিলার ভিডিও পোস্ট করেছেন, শিরদাঁড়ায় অস্ত্রোপচারের পর যাঁকে হেঁটে বেড়াতে দেখা গিয়েছে। চিকিৎসক কৃষ্ণমূর্তি জানান, কার্ডিয়াক বাইপাস সার্জারির পরও সিঁড়ি ভেঙে তিন-চার তলায় ওঠার নজির রয়েছে। পাঁচ দিনে সেফ কী ভাবে সুস্থ হয়ে উঠলেন, তা নিয়ে প্রশ্ন করার আগে, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে মানুষের শিক্ষিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সেই পোস্টই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তুলে ধরেন সাবা। ‘শিক্ষিত’ হওয়া প্রয়োজন অংশটুকু আলাদা করে দাগিয়েও দিয়েছেন তিনি।

সেফের উপর হামলার পর গোটা ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন রাজনীতিকদের কেউ কেউও। বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে সেফকে ‘আবর্জনা’ বলেও উল্লেখ করেন। আবার শিবসেনা (একনাথ শিন্ডে) নেতা সঞ্জয় নিরূপম প্রশ্ন তোলেন, সেফ ‘নাচতে নাচতে’ বাড়ি ফিরলেন কী করে? এমন পরিস্থিতিতে বলিউডের অনেকেও সেফের সমর্থনে এগিয়ে এসেছেন। অভিনেত্রী পূজা ভট্ট বলেন, “সেফকে নিয়ে যাঁরা ষড়যন্ত্রের তত্ত্ব সাজাচ্ছেন, তাঁদের চিকিৎসার প্রয়োজন রয়েছে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget