এক্সপ্লোর

Salman Khan: ছবি শেষ করেও ফের শ্যুটিং? পিছিয়ে যাচ্ছে সলমন খানের নতুন ছবি মুক্তি? সত্যিটা কী?

Battle Of Galwan: জানা গিয়েছে, 'ব্যাটেল অফ গালওয়ান' ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শোনা যাচ্ছে, এখনও সিনেমার শুটিং শেষ হয়নি

কলকাতা: সলমন খানের (Salman Khan) 'ব্যাটেল অফ গালওয়ান' (Battle of Galwan)-এর ছবিটি নিয়ে দর্শকেরা যথেষ্ট অপেক্ষায় রয়েছেন। সলমন এই ছবিটির জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন, একাধিক ঝুঁকিপূর্ণ শ্যুটিং করেছেন। ১৭ এপ্রিল ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি, তবে এখন শোনা যাচ্ছে, সিনেমাটির মুক্তি পিছিয়ে যেতে পারে। শোনা যাচ্ছে, ছবিটির কিছু অংশের ফের শ্যুটিং করতে হবে। সেই সমস্ত কারণেই নাকি সিনেমার মুক্তি পিছিয়ে যেতে পারে। 

জানা গিয়েছে, 'ব্যাটেল অফ গালওয়ান' ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শোনা যাচ্ছে, এখনও সিনেমার শুটিং শেষ হয়নি। ফের শ্যুটিং করতে হবে ছবিটির জন্য, যাতে সময় লাগবে বেশ কিছুটা বেশি। সোমবার, ৯ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহের শ্যুটিং শিডিউল রয়েছে। জানা যাচ্ছে, এই শ্যুটিং মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে হবে। এই শ্যুটিং শিডিউল শেষ হওয়ার পরে, ফেব্রুয়ারির শেষে আরও কিছুদিন শ্যুটিং করার কথা ছবিটির জন্য।'

আরও জানা গিয়েছে, পরিচালক অপূর্ব লাখিয়া নতুন করে শ্যুটিং করা অংশের সম্পাদনাও শুরু করবেন। শুধু তাই নয়, নিয়ম অনুযায়ী, 'ব্যাটেল অফ গালওয়ান' ছবিতে প্রতিরক্ষা মন্ত্রককেও দেখানো হবে। সেই কারণেই এই পুরো কাজটির জন্য সময় লাগতে পারে। এই দুটি কারণে নির্মাতারা মনে করছেন, তাঁরা ১৭ এপ্রিল ছবিটিকে প্রেক্ষাগৃহে নিয়ে আসতে পারবেন না। সলমন খান চান, এই ধরনের বিশেষ, দেশপ্রেমপূর্ণ ছবিকে ভাল ভাবে দর্শকদের সামনে নিয়ে আসা হোক। সেই কারণে তিনি তাঁর গোটা টিমকে বলেছেন, এই সিনেমা নিয়ে তাড়াহুড়ো না করতে। সলমন খান জানিয়েছেন, ছবিটি য়েন দর্শকদের মন ছুঁতে পারে, সেটা নিশ্চিত করতে হবে।

জানা গিয়েছে, এই সমস্ত কারণেই, সলমন খান এবং অপূর্ব লাখিয়া ছবিটি পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন। তবে তাঁদের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তবে সলমন খান কী কী চাইছিলেন, সেটা সত্যিই আগে থেকে বলা যায় না। হয়তো এক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি ছবিটিকে ১৭ এপ্রিলই দর্শকদের সামনে আনবেন। প্রসঙ্গত, এই সিনেমার শ্যুটিং করার সময় ও কড়া নিরাপত্তায় ছিলেন সলমন খান। তাঁর বাড়িতে গুলি চলার পর থেকেই সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর শ্যুটিং সেটেও রাখা হয়েছিল কড়া নিরাপত্তা। এরপরে মুম্বইতেও তিনি যখন শ্যুটিং করবেন, তখনও তিনি কড়া নিরাপত্তাতেই থাকবেন। তাঁর সেটে আধার কার্ড ছাড়া কোনও ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হয় না। তাঁকে চতুর্থ স্তরীয় নিরাপত্তা বলয় ঘিরে রাখে সবসময়। সিনেমার প্রচারের সময় ও কড়া নিরাপত্তা বলয় বজায় রাখা হয়। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget