এক্সপ্লোর

মন্ত্রীদের ‘দুর্দান্ত’ এক দল বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন সলমনের

মন্ত্রিসভা সহ সাড়ম্বর অনুষ্ঠানে নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মন্ত্রীদের ‘দুরন্ত’ একটা দল বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন বলিউড অভিনেতা সলমন খান।

মুম্বই:  মন্ত্রিসভা সহ সাড়ম্বর অনুষ্ঠানে নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে  শপথ গ্রহণ করেছেন। মন্ত্রীদের ‘দুরন্ত’ একটা দল বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন বলিউড অভিনেতা সলমন খান। প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে সলমনের ট্যুইট, ‘দুরন্ত একটি দলের জন্য সম্মানীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন।শক্তিশালী ও বৈষম্যহীন ভারত গড়ে তোলার উদ্যোগের ক্ষেত্রে সমগ্র মন্ত্রিসভাকে শুভেচ্ছা জানাচ্ছি’। প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কঙ্গনা রানাউত, শাহিদ কপূর ও কর্ণ জোহরের মতো বলিউড তারকারা। এবারের লোকসভা ভোটের ফলাফল বেরোনোর দিনও সলমন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন বলিউডের দাবাং খান। লোকসভা ভোটে বিজেপি ৫৪২ আসনের মধ্যে ৩০২ আসনে জয়ী হয়। সলমন ট্যুইট করেছিলেন, ‘এই চূড়ান্ত জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। ভারতকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে আপনার পাশে রয়েছি আমরা’। সোশ্যাল মিডিয়ায় মোদি ও সলমনের এ ধরনের বার্তার আদানপ্রদান নতুন কিছু নয়। লোকসভা নির্বাচনের আগে তাঁদের অনুরাগীদের ভোটদানে উত্সাহিত করার জন্য সলমন সহ বলিউড তারকাদের কাছে আর্জি জানিয়েছিলেন মোদি। তিনি ট্যুইটে লিখেছিলেন-‘ভোট দান শুধু অধিকারই নয়, একটি কর্তব্যও। প্রিয় সলমন খান ও আমির খান, আমাদের গণতন্ত্র ও আমাদের দেশকে যাতে শক্তিশালী করে তুলতে পারি, সেজন্য আপনাদের নিজস্ব কায়দায় তরুণদের অনুপ্রাণিত ও উত্সাহিত করে তোলার সময় এসেছে’। ২০১৪-র লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার আগে সলমন মোদির প্রশংসা করেছিলেন। মোদির সঙ্গে গুজরাতে একটি উত্সবে ঘুড়িও উড়িয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

Sohini Sarkar: মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে একরত্তি, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোহিনী সরকার
মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে একরত্তি, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোহিনী সরকার
Tiger Shroff: হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?
হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?
টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget