এক্সপ্লোর

Salman Khan: সলমন খানের প্রথম বিজ্ঞাপন মনে আছে? ছবি দেখলে চিনতে পারবেন ভাইজানকে?

সম্প্রতি বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে প্রথম বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সলমনকে।

মুম্বই: ১৯৮৮ সালে 'বিবি হো তো অ্যায়সি' ছবি দিয়ে বলিউডে পা রাখেন সলমন খান (Salman Khan)। এই ছবিতে দেখা যায় রেখা, ফারুখ শেখ এবং বিন্দুকে। 'বিবি হো তো অ্যায়সি' ছবিতে ফারুখ শেখের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন ভাইজান। এই ছবি দিয়ে বলিউডে পা রাখলেও মুখ্য চরিত্রে সলমন খানকে দেখা যায় 'ম্যায়নে পেয়ার কিয়া' (Maine Pyaar Kiya) ছবিতে। যে ছবিতে তিনি জুটি বাঁধেন ভাগ্যশ্রীর সঙ্গে। বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই ছবি। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আজ তিনি বলিউডের সুপারস্টার। এই সলমন খানই কেরিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপন দিয়ে। তাঁর প্রথম বিজ্ঞাপন দেখা যায় ১৯৮৩ সালে। একটি নরম পানীয়র বিজ্ঞাপনে দেখা গিয়েছিল ভাইজানকে। সম্প্রতি বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ (Ayesha Shroff) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে প্রথম বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সলমনকে। ভিডিও দেখে দারুণ খুশি ভাইজানের অনুরাগীরা।

সলমন খানের প্রথম বিজ্ঞাপনের ভিডিও প্রকাশ্যে-

সম্প্রতি টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি সলমন খানের প্রথম বিজ্ঞাপনের কিছু দৃশ্যের। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া একটি নরম পানীয়র বিজ্ঞাপনে দেখা যায় ভাইজানকে। সেটিতে সলমন ছাড়াও অভিনয় করেছিলেন সুনীল নিশ্চল, শিরাজ মারচেন্ট, আরতী গুপ্তা, বণীশা ভ্যাজকে। আয়েশা শ্রফের পোস্ট করা ভিডিও দেখে আপ্লুত নেট নাগরিকরা। সাধারণ নেটিজেন থেকে তারকারা সেই ভিডিওতে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অনীল কপূরের স্ত্রী সুনীতা কপূর থেকে টাইগার শ্রফের প্রাক্তন প্রেমিকা দিশা পাটানি কমেন্টে ভাইজানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।


Salman Khan: সলমন খানের প্রথম বিজ্ঞাপন মনে আছে? ছবি দেখলে চিনতে পারবেন ভাইজানকে?

আরও পড়ুন - Brahmastra Updates: বিপজ্জনক স্টান্টে নিজেই পারফর্ম করছেন রণবীর-আলিয়া, ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের

প্রসঙ্গত, সলমন খানকে শীঘ্রই দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে পূজা হেগড়ের বিপরীতে অভিনয় করছেন ভাইজান। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার সঞ্চালনা নিয়েও ব্যস্ত রয়েছেন সলমন খান। শোনা যাচ্ছে, চলতি বছরের 'বিগ বস' শুরু হবে শীঘ্রই। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। তারইসঙ্গে 'বিগ বস'-এর আসন্ন সিজনে প্রায় তিন গুণ পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন ভাইজান। বিভিন্ন সূত্রে খবর, চলতি বছর 'বিগ বস' সঞ্চালনা করার জন্য হাজার কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিতে পারেন তিনি।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget