এক্সপ্লোর

Brahmastra Updates: বিপজ্জনক স্টান্টে নিজেই পারফর্ম করছেন রণবীর-আলিয়া, ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের

বেশ কিছু ক্লিপিংসও মুক্তি পেয়েছে এই ছবির। যা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।

মুম্বই: আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। তার আগে এই ছবিকে ঘিরে নির্মাতা থেকে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। গত ২০১৭ সাল থেকে চলছে 'ব্রহ্মাস্ত্র'র শ্যুটিং। পাঁচ বছর ধরে চলা এই ছবি যে বেশ বড়সড় প্রভাব ফেলতে চলেছে বক্স অফিসে, তা কিছুটা আশাই করা যাচ্ছে। ছবির বেশ কয়েকটি গান, ট্রেলার ও টিজার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। এর পাশাপাশি বেশ কিছু ক্লিপিংসও মুক্তি পেয়েছে এই ছবির। যা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।

'ব্রহ্মাস্ত্র'র স্টাস্ট সিক্যোয়েন্সের ভিডিও ভাইরাল-

সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র' প্রযোজক কর্ণ জোহর (Karan Johar) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। বিগ বাজেট এই ছবিতে ব্যাপক মাত্রায় ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। তবে, তার পাশাপাশি ছবির কলাকুশলীরাও নানা বিপজ্জনক দৃশ্যে কোনও স্টান্টম্যান ছাড়াই অভিনয় করেছেন। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন কর্ণ। তাতে দেখা যাচ্ছে, বিপজ্জনক একটি দৃশ্যে অভিনয় করছেন রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt)। তাঁদের সঙ্গে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন এবং নাগার্জুনকেও। কোনও স্টান্টম্যান ছাড়াও বিপজ্জন দৃশ্যে কীভাবে অভিনয় করছেন রণবীর- আলিয়া, তা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।

আরও পড়ুন - Kangana Ranaut: 'কেন আসল নাম বদলে ফেললেন'? মহেশ ভট্টকে প্রশ্ন কঙ্গনার

প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, 'ব্রহ্মাস্ত্র'র শ্য়ুটিং চলাকালীন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাজ নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না অমিতাভ বচ্চন। একই দৃশ্য বারবার শ্যুট করার কারণে এবং শিডিউলে দেরি হওয়ার কারণে পরিচালকের উপর ক্ষুব্ধ হন বিগ বি। সূত্রের দাবি, পরিচালকের উপর অসন্তুষ্ট হয়ে কর্ণ জোহরের কাছে বিগ বি জানিয়েছিলেন যে, এভাবে চলতে থাকলে ব্রহ্মাস্ত্রর বক্স অফিস কালেকশনে কিন্তু বিপর্যয় নামবে। অভিনেতার এক ঘনিষ্ঠ ব্যক্তি এই প্রসঙ্গে বলছেন, 'অমিতাভ বচ্চন অত্যন্ত নিয়ম মেনে চলা একজন মানুষ। শিডিউলে অকারণে দেরি হওয়া এবং রি-শ্যুটের কারণে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের উপর খুব বেশি খুশি ছিলেন না তিনি। পরিচালকের কাজে একসময় তিনি বিরক্ত হয়ে যান। এরপর তিনি ছবির প্রযোজক কর্ণ জোহরের সঙ্গে কথা বলেন। তাঁকে জানান যে, কর্ণ যেন এই ছবিতে আর্থিক বিনিয়োগ করা বন্ধ করে দেন। কারণ, যেভাবে ছবির কাজ এগোচ্ছে, তাতে বিপর্যয় নামতে পারে ছবির বক্স অফিস কালেকশনে। কারণ, এটি অত্যন্ত বড় বাজেটের একটি ছবি।' যদিও বর্তমানে এমন ধারণা আর নেই অমিতাভ বচ্চনের মনে। তিনি এই ছবিকে নিয়ে অত্যন্ত আশাবাদী। ওই ব্যক্তি আরও বলেন, 'এখন অমিতাভ বচ্চন এই ছবির বক্স অফিস কালেকশনের দিকে তাকিয়ে রয়েছেন। কারণ, বাকি সকলের মতো তিনিও এই ছবিকে নিয়ে আশাবাদী। এই ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেক অভিনেতা পরিশ্রম করেছেন। নিজের সবটা উজাড় করে দিয়ে অভিনয় করেছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget