এক্সপ্লোর

‘মুন্না ভাই ৩’ সিনেমার শ্যুটিংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: সঞ্জয় দত্ত

‘মুন্না ভাই’ সিকোয়েলের দুটি সিনেমায় বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। এবার সিকোয়েলের তৃতীয় সিনেমা হবে বলে শোনা যাচ্ছে। সেই সিনেমার শ্যুটিংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সঞ্জয় দত্ত।

মুম্বই: ‘মুন্না ভাই’ সিকোয়েলের দুটি সিনেমায় বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। এবার সিকোয়েলের তৃতীয় সিনেমা হবে বলে শোনা যাচ্ছে। সেই সিনেমার শ্যুটিংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সঞ্জয় দত্ত। তিনি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সিনেমার শ্যুটিং শুরু হোক, এমনটাই প্রার্থনা করছি। তবে এই প্রশ্নের উত্তর জানেন ‘মুন্না ভাই’..সিরিজের পরিচালক মিস্টার রাজু হিরানি (রাজ কুমার হিরানি)। রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগের খবরের পরিপ্রেক্ষিতে জল্পনা ছড়িয়েছে যে, তিনি ক্লিনচিট না পাওয়া পর্যন্ত ‘মুন্না ভাই ৩’ স্থগিত রাখা হয়েছে। এ ধরনের জল্পনার মধ্যে একটি প্রশ্নের উত্তরে সঞ্জয় দত্ত বলেছেন, তিনি ওই সিনেমার শ্যুটিংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্ত্রী মান্যতাকে নিয়ে বাবা সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানিয়েছেন সঞ্জয়। অনুষ্ঠানে বাবা সিনেমার সহ-প্রযোজক অশোক সুভেদার, পরিচালক রাজ আর গুপ্তা এবং সিনেমার কলাকুশলী দীপক দোবরিয়াল, নন্দিতা পাটকর, আরয়ান মেঙ্ঘজি, চিত্তরঞ্জন গিরি, স্প্রুহা জোশি, অভিজিত খাণ্ডেকররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৯৮১ তে ‘রকি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সঞ্জয় দত্তর। এরপর থেকে ‘নাম’, ‘খলনায়ক’, ‘বাস্তব:দ্য রিয়েলিটি’, ‘মিশন কাশ্মীর’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘লগে রহো মুন্না ভাই’-এর মতো বহু স্মরণীয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। কেরিয়ারের আগামী দিনে কী ধরনের চরিত্রে অভিনয় করতে চান তিনি, এই প্রশ্নের উত্তরে সঞ্জয় বলেছেন, এখন তো আর নায়িকাদের সঙ্গ গাছের ডাল ধরে ঝুলে রোমান্স করতে পারবেন না। বরং মেল গিবসন, ডেঞ্জেল ওয়াশিংটনের মতো অভিনেতা হলিউড সিনেমায় যে ধরনের চরিত্রে অভিনয় করেন, তেমন চরিত্রে অভিনয় করতে চান তিনি। সঞ্জয় বলেছেন, রকি-র পর থেকে তাঁর দীর্ঘ যাত্রাপথটা খুবই আকর্ষীয়। ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি অনেক কিছুই শিখেছেন।

সেরা শিরোনাম

Nana Patekar Death: ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Nana Patekar Social Work: বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
Modi On Nana Patekar: গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Nana Patekar Demise: থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য
থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget