এক্সপ্লোর

Sanjay Leela Bhansali in Bollywood: বলিউডে সঞ্জয় লীলা বনশালীর ২৫ বছর

Sanjay Leela Bhansali: ১৯৯৬ সালে মুক্তি পাওয়া বিখ্যাত ছবি ‘খামোশি: মিউজিক্যাল’ দিয়ে বলিউডে তাঁর যাত্রা শুরু।

মুম্বই: বলিউডে ২৫ বছর কাটিয়ে ফেললেন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালী। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া বিখ্যাত ছবি ‘খামোশি: মিউজিক্যাল’ দিয়ে বলিউডে তাঁর যাত্রা শুরু। এরপর একে একে ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘ব্ল্যাক’, ‘গোলিয়ো কি রসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবৎ’-এর মতো ছবি তৈরি করেছেন তিনি। তাঁর বেশিরভাগ ছবিই বক্স অফিসে সাফল্য পেয়েছে। তাঁর একাধিক ছবি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। 

বলিউডে সিকি শতাব্দী কাটিয়ে ফেলা প্রসঙ্গে সঞ্জয় বলেছেন, ‘এই যাত্রা অবিশ্বাস্য। যাত্রাপথে বহু প্রতিবন্ধকতা ছিল কিন্তু সবকিছুই আমার ভাল লেগেছে। আমার কাজের জন্য দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। তবে আমার মনে হয়, যে ৯টি ছবি করেছি, তার কোনওটিই দলের সবার সাহায্য ছাড়া সম্ভব হত না। টেকনিশিয়ান থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী, প্রত্যেকেই আমাকে সাহায্য করেছেন। তাঁরাই আমার ভাবনা পর্দায় ফুটিয়ে তোলেন।’

শুধু ছবি পরিচালনাই না, গত কয়েক বছরে নিজের ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন সঞ্জয়। ‘বাজিরাও মস্তানি’-র সঙ্গীত পরিচালনার জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, যে কোনও ছবির আত্মা হল সঙ্গীত। সঙ্গীতের মাধ্যমে সবচেয়ে সুন্দরভাবে আবেগ প্রকাশ করা যায়। আমি সঙ্গীতের ভক্ত। সেই কারণে সঙ্গীত পরিচালক হওয়া আমার কাছে স্বাভাবিক ব্যাপার। আমি পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নিইনি। কাজ করতে করতে এটা হয়ে গেছে।’ 

এত বছর ধরে বলিউডে কাজ করা প্রসঙ্গে সঞ্জয় বলেছেন, ‘আমি সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে গেছি। ছবি তৈরি সংক্রান্ত প্রযুক্তি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। তার মাধ্যমে আমি পরিচালক হিসেবে আরও ভাল হয়ে উঠেছি। উদারণ হিসেবে বলতে পারি, নতুন প্রযুক্তি ও ভিএফএক্স এফেক্টস এখন আমার ছবির অংশ। এর ফলে লার্জার দ্যান লাইফ ভাব তৈরি হয়। কিন্তু তাতে ছবির মূল গল্প বদলায় না।’ 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget