এক্সপ্লোর

সারা যখন রিকশাচালক, যাত্রীর আসনে কে! ছবি দেখেছেন?

একটি ছবিতে সারাকে দেখা গেছে রিকশাচালকের আসনে। আর যাত্রীর জায়গায়...

‘লাভ আজ কাল ২’ বক্সঅফিসে আশানুরূপ সাড়া না পেলেও, সারাআলি খানের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠার কারণ নেই। বিশেষত নেটিজেনদের কাছে বিশেষ জনপ্রিয় সেফ-কন্যা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১৮.৭ মিলিয়ন। এই বিশাল সংখ্যক অনুরাগীদের আবারও নজর কাড়লেন সারা, নতুন একটি ছবি পোস্ট করে। না ‘লাভ আজ কাল ২’ সংক্রান্ত পোস্ট নয়! এই ছবি সারার একেবারে ব্যক্তিগত জীবনের। পরিবারের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গিয়ে ছবিটি তোলা হয়েছে। তাঁর ছুটি যাপনের সঙ্গী ছিলেন ভাই ইব্রাহিম ও মা অমৃতা। একটি ছবিতে সারাকে দেখা গেছে রিকশাচালকের আসনে। আর যাত্রীর জায়গায় ভাই ইব্রাহিমকে। ছবিটি আপলোড হতেই হু হু করে লাইক পেয়েছে।
View this post on Instagram

Fam-Jam 🌈🧿 Sun-Tan ☀️ 🌊

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

আরেকটি ছবিতে অমৃতা ও সারার মাঝে পোজ করেছেন ইব্রাহিম। মাস দুই আগে ইন্টারনেটে সাড়া ফেলেছিল সারার সপরিবার মলদ্বীপে ছুটি কাটানোর ছবি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইব্রাহিম জানান, সারার সঙ্গে তাঁর বছর পাঁচের ফারাক। তাই তাঁদের ঝগড়াঝাঁটি প্রায় হয় না বললেই চলে। সারার মাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই সিনেপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন সারা। ‘লাভ আজ কাল ২’-এ তাঁর অভিনয় নিয়ে নেতিবাচক মন্তব্য উড়ে এলেও, জনপ্রিয়তায় যে ঘাটতি পড়েনি, তার প্রমাণ সারার ছবিতে লাইকের বন্যা!

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'কয়েকটা মানুষ ঘরে ছিল, যারা..', আলেকজান্ড্রা বিগ বসের ঘর থেকে বিদায় নিতেই কী বলছেন অন্যান্য প্রতিযোগীরা?
'কয়েকটা মানুষ ঘরে ছিল, যারা..', আলেকজান্ড্রা বিগ বসের ঘর থেকে বিদায় নিতেই কী বলছেন অন্যান্য প্রতিযোগীরা?
Deepika Padukone and Ranveer Singh : রণবীর-দীপিকার পরিবারে নতুন সদস্য, সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন সুখবর
রণবীর-দীপিকার পরিবারে নতুন সদস্য, সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন সুখবর
Bollywood News: অনুরাগীর পায়ে উঠে গেল গাড়ির চাকা, মেজাজ হারালেন সলমন খান, সর্বসমক্ষে ড্রাইভারকে…
অনুরাগীর পায়ে উঠে গেল গাড়ির চাকা, মেজাজ হারালেন সলমন খান, সর্বসমক্ষে ড্রাইভারকে…
Dev: অফিসে বিশ্বকর্মা পুজো, বাবা-মায়ের জন্য বিশেষ উপহারও আয়োজন করলেন দেব
অফিসে বিশ্বকর্মা পুজো, বাবা-মায়ের জন্য বিশেষ উপহারও আয়োজন করলেন দেব

ভিডিও

Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |
Abu Taher |
Humayun Kabir | উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget