এক্সপ্লোর

Sara Ali Khan: গোপন প্রেমের কথা ফাঁস! কর্ণের উপর রেগে আগুন সারা

Koffee With Karan: অভিনেত্রীর গোপন সম্পর্কের কথা সবার মাঝে ফাঁস করে দিলেন কর্ণ জোহর। আর তাতেই পরিচালক-প্রযোজকের উপর রেগে গেলেন তিনি।

মুম্বই: বলিউডে আত্মপ্রকাশ হওয়ার পরই বেশ কয়েকজন নায়কের সঙ্গে সারা আলি খানের (Sara Ali Khan) নাম জড়িয়েছে। কখনও শোনা গিয়েছে, তিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সম্পর্কে রয়েছেন। আবার কখনও নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে। কিন্তু কখনওই অফিশিয়ালি কোনও সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি সারা। কিন্তু অভিনেত্রীর গোপন সম্পর্কের কথা সবার মাঝে ফাঁস করে দিলেন কর্ণ জোহর (Karan Johar)। আর তাতেই পরিচালক-প্রযোজকের উপর রেগে গেলেন তিনি।

একসময়ে টেলিভিশনের জনপ্রিয় চ্যাট শো ছিল 'কফি উইথ করণ'। যদিও এই বছর থেকে সেটি আর টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে না। বরং, ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। সদ্যই শুরু হয়েছে 'কফি উইথ করণ সিজন ৭'। যেখানে ইতিমধ্যেই অতিথি হিসেবে শো মাতাতে দেখা গিয়েছে রণবীর সিংহ ও আলিয়া ভট্টকে। আর যে প্রোমো প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, বলিউড ও দক্ষিণের বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকতে চলেছেন এই চ্যাট শো-তে। 'কফি উইথ করণ সিজন ৭' শুরু হওয়া থেকেই নানা বিতর্ক শুরু হয়েছে। কখনও আলিয়া ভট্টের 'সুহাগ রাত' কেন্দ্রিক মন্তব্যকে ঘিরে, তো কখনও অন্য কিছু। এবার সেখানেই বেফাঁস কথা বলে ফেললেন স্বয়ং সঞ্চালক কর্ণ। সারা আলি খানের গোপন প্রেমের কথা প্রকাশ্যে আনলেন তিনি। আর তাতেই তাঁর উপর বেজায় চটলেন নায়িকা।

সারা আলি খানের গোপন প্রেমের কথা ফাঁস-

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে বেশ কিছুদিন ডেটিং করেন সারা আলি খান। বি টাউনের আনাচে কানাচে কান পাতলেই সে কথা শোনা যায়। কিন্তু কোনও তারকাই মুখে কখনও সম্পর্কের কথা স্বীকার করেননি। সম্প্রতি, সারা ও কার্তিকের সম্পর্কের গুঞ্জনকেই স্বীকৃতি দিলেন কর্ণ। তিনি বলেন, 'আমি ভেবেছিলাম কৃতীকে (শ্যানন) পরেরদিন বলব যে, আমি তো শুধু একটা নাম নিয়েছি মাত্র। কারণ, ক্যাটরিনা (ক্যাটরিনা কাইফ) বলেছিল যে, ওর ভিকির (ভিকি কৌশল) সঙ্গে নিজেকে দেখতে ভালো লাগে। আর ওরা তার কিছুদিন পরই বিয়ে করে নেয়। সারা (সারা আলি খান) জানায় যে, ও কার্তিকের (কার্তিক আরিয়ান) সঙ্গে ডেটিং করছে। আলিয়া (আলিয়া ভট্ট) নাম নেয় রণবীরের (রণবীর কপূর)। সদ্য ওরাও বিয়ে করেছে আর ওদের সন্তানও আসতে চলেছে। আসলে বিষয়টা হচ্ছে, এখানে অনেকেই নিজেদের সম্পর্কের কথা কখনও না কখনও প্রকাশ্যে এনেছে।'

আরও পড়ুন - Raqesh Bapat: শমিতার সঙ্গে বিচ্ছেদের পর ট্রোলের শিকার, অবশেষে মুখ খুললেন রাকেশ

প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, 'লভ আজ কাল' ছবির শ্য়ুটিংয়ের সময় থেকেই সারা আলি খান ও কার্তিক আরিয়ান (Kartik Aaryan) একে অপরের সঙ্গে ডেটিং করেন। কিন্তু যেহেতু তাঁরা কখনও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি, তাই কর্ণের কথায় রেগে গেলেন অভিনেত্রী। তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে জানিয়েছে যে, 'কর্ণ প্রকাশ্যে সারার ব্যক্তিগত জীবনের কথা বলায় ও একেবারেই খুশি হয়নি। কারণ, এতে ওর কেরিয়ারে প্রভাব পড়েছে। বলিউডে নিজের জায়গা তৈরি করার জন্য ও যথেষ্ট পরিশ্রম করছে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও সমস্যা তৈরি হোক, তা ও একেবারেই চায় না। এমন নয় যে, এর জন্য ও কখনও কর্ণের সঙ্গে কথা বলবে না। কিন্তু ও খুব ভেঙে পড়েছে। ও অনেক ছবি করতে চায়। আর তার জন্যই পরিশ্রম করে চলেছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget