এক্সপ্লোর

Saurav Gurjar: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে আটক মহাভারত, ব্রহ্মাস্ত্রে অভিনয় করা বলিউড অভিনেতা

Saurav Gurjar detained: সৌরভকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় এবং তাঁকে বিচারকের সামনে হাজির করা হলে সৌরভকে ১৪ দিনের বিচারবিভাগীর হেফাজতে পাঠানো হয়।

হায়দরাবাদ: খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল 'মহাভারত' ধারাবাহিকে অভিনয়। রণবীর কপূর, আলিয়া ভট্টের সঙ্গে 'ব্রহ্মাস্ত্র'-এ অভিনয় করে বলিউড অভিষেক ঘটিয়েছিলেন। এবার সেই অভিনেতাকেই মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে আটক করল পুলিশ।

কথা হচ্ছে সৌরভ গুরজরের (Saurav Gurjar)। তিনি ছোট পর্দায় ভীমের চরিত্রে অভিনয় করেছেন। ২০২২ সালে ব্রহ্মাস্ত্রে অভিনয় করেন, গত বছর শিব শক্তি নামক ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ফের একবার ছোটপর্দায় ফেরেন তিনি। এর মাঝে তাঁকে ডব্লিউডব্লিউই-তে পেশাদার রেসলার হিসাবেও দেখা গিয়েছিল। সেই সৌরভ গুরজরের বিরুদ্ধেই মুম্বইয়ের গাছিবৌলি পুলিশ স্টেশনে এক মহিলা অভিযোগ দায়ের করেন। তারপরেই সৌরভকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় এবং তাঁকে বিচারকের সামনে হাজির করা হলে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীর হেফাজতে পাঠানো হয়। ১৫ অগাস্ট ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তার তদন্ত করছে।

ওই মহিলার অভিযোগ তাঁদের দুইজনের মধ্যে বহুদিনের সম্পর্ক এবং দুইজনেই প্রথমে আমেরিকায় এবং পরে হায়দরাবাদেও একসঙ্গে থাকতেন। প্রথমে ইনস্টাগ্রাম মারফৎ তাঁদের কথা শুরু হয় এবং তারপর হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলার পর অভিযোগকারীর দাবি ২০২১ সালে তাঁরা প্রথমবার সামনা সামনি সাক্ষাৎ করেন। মহিলাটির দাবি গুরজর তাঁকে বিয়ে করে স্ত্রীয়ের মর্যাদা দেওয়ার কথা দিয়েছিলেন। তাঁর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সৌরভ সহবাসও করেন বলে জানান তিনি।

আরও পড়ুন:- 'ঘরের মাঠে সিংহ, বাইরে বিড়াল', বৈভব-অভিষেকের ব্যাটিং নিয়ে বিস্ফোরক ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন প্রাক্তনী

তাঁরা একসঙ্গে হায়দরাবাদে গত বছরের অক্টোবর থেকে এই বছরের মার্চ মাস পর্যন্ত ছিলেন বলে অভিযোগ। সেই সময়ের না না খুঁটিনাটি বিষয়ে ওই মহিলা পুলিশকে জানান। তাঁরা একসঙ্গে থাকলেও সৌরভ বিয়ের কথা বললেই তিনি তাঁকে ব্লক করে দিতেন এবং এমনই এক ঘটনার পরে তাঁকে ছেড়েও সৌরভ চলে আসেন।

মহিলার আরও অভিযোগ সৌরভই তাঁকে যুক্তরাষ্ট্রে চাকরি ছেড়ে এ দেশে ফেরার জন্য় রাজি করান এবং তিনি তাঁর সঙ্গে একসঙ্গে মিলে ব্যবসা করার প্রতিশ্রুতিও তাঁকে দিয়েছিলেন। তবে তার কোনওটাই হয়নি। সৌরভের আচরণের ফলে ওই মহিলার দাবি অনুযায়ী তিনি এতটাই হতাশ হয়ে পড়েন, যে তাঁর পক্ষে নিজের কেরিয়ারে মনোযোগ দেওয়াও সমস্যার হয়ে পড়ে। এইসব অভিযোগের ভিত্তিতেই সৌরভকে পুলিশ আটক করে এবং তাঁকে হায়দরাবাদে বিচারকের সামনে পেশ করে। এই বিষয়ে ওই মহিলার বয়ানের ভিত্তিতেই সৌরভকে আটক করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে, তবে গোটা বিষয়টা এখনও আদালতে প্রমাণিত হয়নি। 

 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Big Boss Bangla: রাজবীরকে নিয়ে বিগ বসের ঘরে বিতর্ক চরমে, 'একটা মানুষকে কতটা একঘরে করা হলে..' বার্তা পাঠালেন এক অভিনেত্রী
রাজবীরকে নিয়ে বিগ বসের ঘরে বিতর্ক চরমে, 'একটা মানুষকে কতটা একঘরে করা হলে..' বার্তা পাঠালেন এক অভিনেত্রী
Dev DeSu7 Tour: শুরু হচ্ছে সফর, দেব-শুভশ্রী যুগলে এবার পৌঁছে যাবেন অনুরাগীদের কাছে! কবে, কোথায়?
শুরু হচ্ছে সফর, দেব-শুভশ্রী যুগলে এবার পৌঁছে যাবেন অনুরাগীদের কাছে! কবে, কোথায়?
Sohini Sarkar: দীপিকা মা হওয়ার পরের দিনই, সুখবর দিলেন সোহিনী-শোভন! কোল জুড়ে পুত্র এল না কন্যা?
দীপিকা মা হওয়ার পরের দিনই, সুখবর দিলেন সোহিনী-শোভন! কোল জুড়ে পুত্র এল না কন্যা?
Sourav Ganguly-Jeetu Kamal: 'চিৎকার, ভাঙচুর করাকে উৎসাহ দিচ্ছেন স্যর?' সৌরভকে প্রশ্ন জিতুর, বিগ বসের ঘরে শোরগোল
'চিৎকার, ভাঙচুর করাকে উৎসাহ দিচ্ছেন স্যর?' সৌরভকে প্রশ্ন জিতুর, বিগ বসের ঘরে শোরগোল
Advertisement

ভিডিও

Taratala Incident: সংগঠিত গাফিলতির কারণেই তারাতলায় ভেঙে পড়ে নির্মীয়মাণ গোডাউন!
TMC News: পটাশপুরের প্রাক্তন প্রধানকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Weather News: রাজ্যজুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি, বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ
CM Suvendu Adhikari: পুরুলিয়ায় আজ করম উৎসবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mamata TMC Protest Rally: দলীয় কার্যালয়ে হামলা, প্রতিবাদে পথে নামল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget