এক্সপ্লোর

অর্জুন-মালাইকার সম্পর্কে ক্ষুব্ধ সলমনের বাড়িতে এবার স্বাগত নন বনি কপূরও?

নয়াদিল্লি: অর্জুন কপূর ও মালাইকা অরোরা বেশ কিছুদিন ধরেই ডেট করছেন। তাঁদের রোমান্স এখন টিনসেল টাউনে চর্চার বিষয় হয়ে উঠেছে। যদিও বলিউডের দুই তারকাই এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবে তাঁদের বিভিন্ন সময়েই একসঙ্গে দেখা গিয়েছে। কর্ণ জোহর সম্প্রতি তাঁর টেলিভিশন শো-তে জানিয়েছেন, এই তারকা জুটি এখন ডেট করছেন। কিন্তু একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাঁদের এই রোমান্স সলমন খান খুব একটা ভালোভাবে নেননি বলে মনে হচ্ছে। ওই প্রতিবেদন অনুযায়ী, সলমন ইতিমধ্যেই তাঁর বাড়িতে অর্জুনের প্রবেশ নিষেধ করেছেন। সেই একই নিষেধাজ্ঞা অর্জুনের বাবা বনি কপূরের ক্ষেত্রেও প্রযোগ করার পরিকল্পনা করছেন ‘ভারত’সিনেমার অভিনেতা। খান পরিবারের এক ঘনিষ্ট সূত্র উল্লেখ করে প্রতিবেদনটিতে জানানো হয়েছে, অর্জুন প্রথমে সলমনের বোন অর্পিতার সঙ্গে ডেট করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক ভেঙে দিয়ে মালাইকা অরোরার বন্ধু হয়ে ওঠেন। মালাইকা ছিলেন সলমনের ভাই আরবাজের স্ত্রী। ওই সময় থেকেই সলমন অর্জুন সম্পর্কে বিরক্ত হয়ে ওঠেন। কিন্তু পরে অর্জুন সলমনকে বোঝান যে, তিনি এমন কিছুই করবেন না যাতে খান পরিবার আঘাত পায়। কিন্তু এরপর আরবাজের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদ এবং প্রকাশ্যে অর্জুনের সঙ্গে ঘোরাফেরা ও তাদের বিয়ে নিয়ে জল্পনায় খুবই ক্ষুব্ধ হয়েছেন সলমন। উল্লেখ্য, সলমন অর্জুনকে অভিনেতা হয়ে ওঠার ব্যাপারে উত্সাহিত করেছিলেন এবং তাঁর মেন্টরের ভূমিকা পালন করেছিলেন। কিন্তু তাঁদের সম্পর্কের সেই সমীকরণ বিগত কয়েক বছরে বদলে গিয়েছে। সলমন এখন আলি আব্বাস জাফরের ভারত সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। এর আগে তিনি বনি কপূরের নো এন্ট্রি মে এন্ট্রি থেকে বেরিয়ে এসেছিলেন। এই প্রকল্পের ভবিষ্যত কী হবে, তা এখনও ঝুলেই রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget