এক্সপ্লোর

Sayantika Banerjee: ভোটযুদ্ধের টিকিট না পেয়ে 'অভিমানী', এবার কি বিয়ের পিঁড়িতে সায়ন্তিকা?

Sayantika Banerjee News: সদ্য সোশ্যাল মিডিয়ায় নাকি গুঞ্জন ছড়িয়েছে, বিয়ের পিঁড়িতে বসছেন সায়ন্তিকা। গুঞ্জন রয়েছে পাত্র কে, তা নিয়েও

কলকাতা: লোকসভা ভোটের আগে, টিকিট পাননি বলে অভিমান হয়েছিল তাঁর। প্রকাশ্যে সেই কথা বলেওছিলেন তিনি। তবে তাঁকে নিয়ে দল ছাড়ার গুঞ্জন উঠলেও, তাতে মোটেই সিলমোহর দেননি এই অভিনেত্রী। আর এবার তাঁকে নিয়ে শুরু নতুন গুঞ্জন। আর সেটা নিয়ে অবশ্য সাক্ষাৎকার নয়, সোশ্যাল মিডিয়ায় একেবারে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় নাকি গুঞ্জন ছড়িয়েছে, বিয়ের পিঁড়িতে বসছেন সায়ন্তিকা। গুঞ্জন রয়েছে পাত্র কে, তা নিয়েও। নিজের ব্যক্তিগত জীবনকে বর্তমানে আড়ালেই রাখতে ভালবাসেন সায়ন্তিকা। সদ্য, বিয়ে নিয়ে ওঠা গুঞ্জনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সায়ন্তিকা। সেখানে তিনি লেখেন, 'হ্যালো সব্বাইকে... আমার সমস্ত অনুরাগী, বন্ধু ও সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে আমার বিয়ে সংক্রান্ত কোনও ভুয়ো খবর ছড়াবেন না। এই খবরগুলো একেবারে ভিত্তিহীন। আমার জীবনে যদি এমন কিছু হত, আমি নিজেই খুশি হয়ে সবাইকে জানাতাম। আমার মনে হয়, সোশ্যাল মিডিয়ায় আলোচনা করার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দয়া করে এই ধরণের ভুয়ো খবর ছড়াবেন না। ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।'

প্রসঙ্গত, লোকসভা ভোটের দামামা যে বেজে গিয়েছে, এ কথা বলাই যায়। ব্রিগেডের সভা থেকে নজিরবিহীনভাবে এই বছর ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকায় নাম ছিল না সায়ন্তিকা। প্রার্থী ঘোষণার পরে তাঁকে দেখা গিয়েছিল ফোন হাতে সভা থেকে হেঁটে বেরিয়ে যেতে। আর তারপরেই শুরু হয়েছিল গুঞ্জন। শোনা গিয়েছিল, দল থেকে নাকি ইস্তফা দিতে চান তিনি। পরে অবশ্য এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সায়ন্তিকা জানিয়েছিলেন, তিনি অভিমানী। হেরে যাওয়ার পরেও মাটি আঁকড়ে বাঁকুড়ায় পরেছিলেন তিনি। আর তাই, যদি তাঁকে টিকিট দেওয়া নাই হত , তাহলে সেই সিদ্ধান্ত আগে থেকে তাঁকে জানিয়ে দিলেই ভাল হত।

তবে এরপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন হয়েছিলেন সায়ন্তিকা। সোশ্যাল মিডিয়ায় নেত্রীর ছবি পোস্ট করে তিনি তাঁর সুস্থতা কামনাও করেছিলেন।

 

আরও পড়ুন: Tollywood Actress: ছোটপর্দায় জনপ্রিয়, সদ্য পা রেখেছেন বড়পর্দায়, এই নায়িকাকে চিনতে পারছেন?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget