এক্সপ্লোর

Vicky Kaushal-Katrina Kaif Wedding: চূড়ান্ত গোপনীয়তা, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েতে প্রবেশের জন্য কী করতে হবে অতিথিদের?

যদিও দুই তারকার পক্ষ থেকে বিয়ে সম্পর্কে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্রে, ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের প্রস্তুতির বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের খবর নিয়ে নেট দুনিয়ায় চর্চার শেষ নেই। অনুরাগীরাও প্রিয় তারকাদের বিয়ের আরও খোঁজখবর পেতে চাইছেন। যদিও দুই তারকার পক্ষ থেকে বিয়ে সম্পর্কে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্রে, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের প্রস্তুতির বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয়ভাবে বসতে চলেছে তাঁদের বিবাহআসর।

বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। কিন্তু বিভিন্ন সূত্র থেকে তাঁদের বিয়ের প্রস্তুতি যে জোরকদমে চলছে, তা জানা যাচ্ছে। শোনা গিয়েছে, দুই তারকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মেনে চলতে হবে বেশ কিছু কড়া নিয়ম। যেমন, মোবাইল ফোন নিয়ে উপস্থিত থাকতে পারবেন না অতিথিরা। বিয়ের কোনও ছবি তুলতে পারবেন না। কোনও ছবি শেয়ারও করতে পারবেন না কাউকে। এমনকি ফোনের লোকেশনও অন রাখতে পারবেন না তাঁরা। সম্প্রতি জানা গিয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রবেশ করতে পারবেন আলাদা আলাদা কোডের মাধ্যমে।

আরও পড়ুন - Nick Jonas Bollywood movie: বলিউড ছবিতে কবে দেখা যাবে নিক জোনাসকে? স্পষ্ট জানিয়ে দিলেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী

সূত্রের খবর, বলিউড তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রবেশের সময় তাঁদের আলাদা আলাদা গোপন কোড দেওয়া হবে। সেই কোডের মাধ্যমেই অতিথিদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে। নামের পরিবর্তে কোড নম্বর দিয়েই পরিচিত হবেন অতিথিরা। এই গোপন কোড নম্বরের মাধ্যমেই অতিথিদের রুম সার্ভিস থেকে নিরাপত্তা সমস্ত কিছুই আলাদা আলাদাভাবে দেওয়া হবে।

শোনা যাচ্ছে, বিয়ের দিন বর এবং কনের জন্য স্পেশাল স্যুট বুকিং করা হয়েছে। ভিকি কৌশল থাকবেন রাজা মানসিংহের স্যুটে। আবার ক্যাটরিনা কাইফ থাকবেন রানি পদ্মাবতীর স্যুটে। হোটেলের সবথেকে দামী স্যুট এইদুটোই। যাঁর এক রাতের খরচ ৭ লক্ষ টাকা।

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'বিগ বস'-এর ঘরের নতুন প্রতিযোগী আসলে জিতু কমল? জানিয়ে দিলেন বড় সিদ্ধান্তের কথাও
'বিগ বস'-এর ঘরের নতুন প্রতিযোগী আসলে জিতু কমল? জানিয়ে দিলেন বড় সিদ্ধান্তের কথাও
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Dev on Anirban: 'ব্যান' হওয়া অনির্বাণকে ছন্দে ফেরানোর চেষ্টা, দেব বলেছিলেন, 'ভাই তোকে মরতে দেব না! না পথে, না পেটে..'
'ব্যান' হওয়া অনির্বাণকে ছন্দে ফেরানোর চেষ্টা, দেব বলেছিলেন, 'ভাই তোকে মরতে দেব না! না পথে, না পেটে..'
Dev-Subhasree: 'এবার ফিরলে তোমাকে নিয়ে ফিরব', দেব-শুভশ্রীর সমীকরণে মিশে গেল অতীত-বর্তমান
'এবার ফিরলে তোমাকে নিয়ে ফিরব', দেব-শুভশ্রীর সমীকরণে মিশে গেল অতীত-বর্তমান

ভিডিও

CM Suvendu Adhikari on Nandigram Bypoll | নন্দীগ্রামের উপনির্বাচনে রেকর্ড গড়ার বার্তা, টার্গেট বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari | নজরে ডেঙ্গি পরিস্থিতি, স্বাস্থ্যভবনে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
Derek O'Brien | গরহাজির ডেরেক, দ্বিতীয়বার নোটিস পাঠাল পুলিশ
Humayun Kabir | এবার প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীরের বাড়িতে গেল পুলিশ
Baiswanor Chattopadhyay | বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিস ধরাল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
“আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Sourav Meets Abhipray Biswas: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
Embed widget