এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: বিবাহবিচ্ছেদ মিটতে না মিটতেই এ কী করলেন সোহেল খানের স্ত্রী সীমা!

Sohail Khan-Seema Khan: ২৪ বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন তাঁরা। আর বিবাহবিচ্ছেদ মিটতেই এই কাজও করে ফেললেন সোহেল খানের স্ত্রী।

মুম্বই: এক ছাদের নীচে দীর্ঘদিন ধরেই থাকতেন না বলিউড অভিনেতা সোহেল খান (Sohail Khan) এবং তাঁর স্ত্রী সীমা খান (Seema Khan)। কয়েকদিন আগে মুম্বইয়ের ফ্যামিলি কোর্টে দেখা যায় তাঁদের শোনা যায়। আদালত থেকে দু'জনকে আলাদা আলাদা বেরোতে দেখা যায়। ২৪ বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন তাঁরা। আর বিবাহবিচ্ছেদ মিটতেই এই কাজও করে ফেললেন সোহেল খানের স্ত্রী।

বিবাহবিচ্ছেদের পরই সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে সোহেল খানের স্ত্রী-

সদ্যই বিবাহবিচ্ছেদর হয়েছে সোহেল খান এবং সীমা সচদেবের। বলিউড তারকা সোহেল খানের স্ত্রী সীমা খানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সেখানে দেখা যাচ্ছে নিজের নামের সঙ্গে থাকা খান পদবি মুছে ফেলেছেন তিনি। আগে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলের ইউজার নেম ছিল সীমা খান। বর্তমানে তাঁর ইনস্টাগ্রামে নাম লেখা রয়েছে সীমা কিরণ সচদেব।

আরও পড়ুন - Godhuli Alap: 'গোধূলি আলাপ'-এ চাঞ্চল্যকর মোড়, নোলক-অরিন্দমের সম্পর্ক কি ভাঙনের পথে?

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিগত ছয় বছর ধরে আলাদা থাকছিলেন সোহেল এবং সীমা। দু'জনের পরিবারের পক্ষ থেকেই বিয়ে বাঁচানোর সবরকম পরামর্শ দেওয়া হয়। সলমন খান নিজে এ ব্য়াপারে উদ্যোগী হন। কিন্তু এত বছর পরেও সোহেল-সীমার মধ্যে বোঝাপড়ায় ফাটল রয়ে গিয়েছে। তাই বিবাহবন্ধন থেকে পরস্পরকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে আগের মতোই বন্ধু থাকবেন। সোহেল-সীমার দাম্পত্যে ছেদ পড়ায় বলিউডে অনেকেই দুঃখিত। কারণ পারিবারিক আপত্তি, ধর্মের বেড়াজাল ভেঙে দু'জনে পরস্পরকে আপন করে নিয়েছিলেন। তিলে তিলে সাজিয়ে তুলেছিলেন সংসার। তাঁদের দুই সন্তানও রয়েছে। জানা যায়, 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবির শ্যুটিংয়ের সময় দিল্লিতে সোহেল এবং সীমার আলাপ। তারপর প্রেম। দিল্লির মেয়ে হলেও, ফ্যাশন ডিজাইনিং পড়তে মুম্বই এসেছিলেন সীমা। কিন্তু দু'জনের সম্পর্কে আপত্তি ছিল সীমার পরিবারের। এক রাতে সোহেলের সঙ্গে বাড়ি ছাড়েন সীমা। বন্ধুদের সাহায্যে পুরোহিত ডেকে রাতবিরেতে সাতপাকে বাঁধা পড়েন দু'জনে। বিয়ে সেরে মাঝরাতে ঘুম থেকে তুলে সে কথা বাবা সেলিম খানকে জানান সোহেল। পরে সীমার পরিবার বিয়ে মেনে নেন এবং খান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। সীমার গোটা পরিবারের মুম্বইতে ঘাঁটি গাড়া থেকে সীমার ভাই বান্টি সচদেবের প্রযোজক হওয়ার পিছনেও খান পরিবারেরই হাত ছিল বলে শোনা যায়।

সেরা শিরোনাম

Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget