এক্সপ্লোর

Shah Rukh Khan: দীপিকার 'বেশরম রং' দেখে তাঁকে মায়ের চরিত্রে অভিনয়ের অফার দিয়েছিলেন শাহরুখ!

Deepika Padukone: শাহরুখের সঙ্গে প্রত্যেকটা ছবিতেই সাফল্য পেয়েছেন দীপিকা। তাহলে কী তাঁরা একে অপরের সৌভাগ্যের প্রতীক?

কলকাতা: 'জওয়ান'-এ দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)-এর চরিত্র বেশ অবাক করেছিল সবাইকেই। শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর মায়ের চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। কিন্তু তাঁকে যে মানাবে এই চরিত্রের জন্য, একথা প্রথম নাকি 'বেশরম রং' (Besharam Rang) ছবিটি দেখে প্রথম ভেবেছিলেন শাহরুখ!

আজ 'জওয়ান' (Jawan)-এর সাংবাদিক সম্মেলনে এই কথা প্রকাশ্যে আনেন দীপিকা, শাহরুখ ও ছবির পরিচালক অ্যাটলি। 'পাঠান' (Pathaan) ছবিতে শাহরুখ-দীপিকার সমীকরণে মজেছিলেন দর্শক। আজ সাংবাদিক সম্মেলনে অ্যাটলি বলেন, 'শাহরুখ ও দীপিককে একসঙ্গে ফ্রেমে আনতে পারলে, এমনই যেন প্রেমের দৃশ্য তৈরি হয়। আলাদা করে কিছু লিখতেই হয় না।'

এরপরে শাহরুখ বলেন, 'দীপিকা বন্ধুত্বের খাতিরে একটা ছোট চরিত্র ভেবে অভিনয় করতে এসেছিল, কিন্তু আমি আর অ্যাটলি ওকে দিয়ে একটা গোটা ছবিই শ্যুট করিয়ে নিয়েছি। আমি প্রথম 'বেশরম রং' গানটি দেখার পরে দীপিকাকে বলেছিলাম, 'মায়ের চরিত্রে অভিনয় করবে?' ও রাজি হয়ে যায়।'

এরপরে হেসে দীপিকা বলেন, 'আমি এভাবে বিষয়টা ভাবিইনি। আমি শাহরুখকে কখনও না বলতে পারি না। গল্পটা বলার জন্য যদি আমায় মায়ের চরিত্রে অভিনয়ও করতে হয়, ২ বারও ভাবব না আমি। ছবির শ্যুটিংয়ের সময়ও আমি বুঝতে পারিনি, ছবির একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমি। ছবি তৈরির পরে আমিই অবাক হয়ে গিয়েছিলাম, ছবির এত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল আমার!'

শাহরুখের সঙ্গে প্রত্যেকটা ছবিতেই সাফল্য পেয়েছেন দীপিকা। তাহলে কী তাঁরা একে অপরের সৌভাগ্যের প্রতীক? দীপিকা বলছেন, 'শাহরুখ আর আমার মধ্যে যে বন্ধুত্ব, যে সম্মান রয়েছে.. সেটাই হয়তো এই সাফল্যের কারণ। যদি একটা ঘরের একটা কোণে শাহরুখ, অন্য কোণে আমি থাকি.. আর আমার সঙ্গে যদি কিছু সমস্যা হয়.. শাহরুখই প্রথম যে আমায় এসে প্রশ্ন করবে, আমার পাশে দাঁড়াবে।'

শুক্রবার সকালে ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের দেওয়া হিসেব অনুযায়ী, অষ্টম দিনে কেবল ভারত থেকেই ৮ লক্ষ ৫২ হাজার ৬৩১টি টিকিট বিক্রি হয়েছে 'জওয়ান'-এর। তবে এর বাইরেও একাধিক প্রেক্ষাগৃহ আছে যার হিসেব করা যায়নি সম্পূর্ণ। অর্থাৎ এই সংখ্যা বাড়তে পারে, কমবে না। হিন্দি সংস্করণ আয় করেছে ১৪.১৮ কোটি, তামিলে পেয়েছে ১.৪৩ কোটি, তেলুগু সংস্করণে আয়ের পরিমাণ ৯৬ লক্ষ টাকা। অর্থাৎ মোট আয়, দেশে, অষ্টম দিনে ১৬.৫৭ কোটি টাকা। 

মুক্তির প্রথম সপ্তাহেই দেশ থেকে ৩৬৯.২২ কোটি টাকার আয় করেছে 'জওয়ান'। তার মধ্যে ৩২৭.৮৮ কোটি টাকা এসেছে হিন্দি সংস্করণ থেকে। বাকি ৪১.৫৫ কোটি টাকা আয় হয়েছে তামিল ও তেলুগু থেকে। অন্যদিকে বিশ্বজুড়েও দুর্দান্ত ব্যবসা করছে এই ছবিতে। প্রথম ৮ দিনেই ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'জওয়ান'। 

আরও পড়ুন: Deepika and Shah Rukh Khan: ছোট্ট চরিত্র, তার জন্য ১৫ কোটি! 'জওয়ান'-এর পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন দীপিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget