এক্সপ্লোর

Twitter Blue Tick: ট্যুইটারে 'ব্লু টিক' ফিরে পেলেন অমিতাভ ও শাহরুখ, শাহেনশাকে এর দাম দিতে হলেও কিং খান পেলেন বিনামূল্যে

Twitter: নিজের কথায় অনড় থেকে ২০ এপ্রিল, অবশেষে সমস্ত ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নেওয়া হয় যাঁরা মাসিক ৮ ডলার করে দিতে চাননি। ১ এপ্রিল, এই ব্লু টিক সরানোর প্রক্রিয়া শুরু হয়।

নয়াদিল্লি: ইলন মাস্কের মাইক্রো ব্লগিং সাইট 'ট্যুইটার' এখন বেশ কিছু বড় বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। সম্প্রতি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক তুলে নিয়েছে, যাঁরা তা সাবস্ক্রাইব করতে অস্বীকার করেছেন। ইলন মাস্ক বারবার এই ব্লু টিকগুলির (যেসব অ্যাকাউন্ট পুরনো ভেরিফিকেশন নিয়ম অনুযায়ী ব্লু টিক পেয়েছিল) প্রতি তাঁর অবজ্ঞা প্রকাশ করেছেন। ২০২২ সালের নভেম্বরে তিনি ঘোষণা করেন যে ব্লু টিকের দাম দিতে হবে এবার। নিজের কথায় অনড় থেকে ২০ এপ্রিল, অবশেষে সমস্ত ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নেওয়া হয় যাঁরা মাসিক ৮ ডলার করে দিতে চাননি। ১ এপ্রিল, এই ব্লু টিক সরানোর প্রক্রিয়া শুরু হয়। এই অবস্থায় নিজেদের অফিসিয়াল হ্যান্ডলে ব্লু টিক ফিরে পেলেন বলিউডের বাদশাহ ও শাহেনশা। 

ব্লু টিক ফিরে ফেলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন

সমস্ত ট্যুইটার হ্যান্ডল থেকে ব্লু টিক সরিয়ে নেওয়ার পর অবশ্য সেই 'দামি' টিক তিনি ফিরিয়ে দিতে শুরু করেন যাঁদের ১ মিলিয়নের বেশি ফলোয়ার আছে। ফলস্বরূপ একাধিক তারকা যাঁদের ব্লু টিক হারিয়ে গিয়েছিল, তাঁরা দেখেন সেই টিক ফিরে আসছে কোনও টাকা না দিয়েই। এই তালিকায় রয়েছেন বলিউডের কিং খান শাহরুখ। এক টাকাও খরচ না করেই তাঁর ট্যুইটারে ফিরে এসেছে ব্লু টিক।

আলিয়া ভট্ট, বিরাট কোহলি, সলমন খান, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, হৃত্বিক রোশনেরও টাকা না দেওয়ায় ব্লু টিক সরে যায়। কিন্তু এখন যদিও সকলের অ্যাকাউন্টে ব্লু টিক ফিরে এসেছে। 

অন্যদিকে, ইতিমধ্যে যে সকল তারকারা তাঁদের ব্লু টিকের জন্য টাকা দিয়ে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাঁদের এক প্রকার ক্ষতিই হল বলা চলে। এই তালিকায় রয়েছেন বিগ বি। অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছিলেন যে তিনি ব্লু টিক সাবস্ক্রাইব করেছিলেন, তা সত্ত্বেও তাঁর ব্লু টিক সরে যায়। 

একটি ট্যুইটে অমিতাভ বচ্চন 'ট্যুইটার ভাইয়া'র কাছে ব্লু টিক ফিরিয়ে দেওয়ার আবেদন জানান, যাতে অনুরাগীরা বুঝতে পারেন কোনটা তাঁর নিজের হ্যান্ডল। তাঁর ব্লু টিক ফিরে পাওয়ার পর আবার ইলন মাস্ককে ধন্যবাদও জানান তিনি মজার ট্যুইটে। বলিউড গানের আদলে লেখেন, 'তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক'। 

লক্ষ লক্ষ ফলোয়ার থাকা সত্ত্বেও বিগ বি-এর মতো সেলিব্রিটিরা ট্যুইটারের ব্লু টিক-এর জন্য মাসিক ফি দিতে যেখানে সম্মত হয়েছেন, সেখানে অন্যান্য সেলিব্রিটিরা যাঁরা এই পরিমাণ অর্থ দিতে রাজি হননি তাঁরাও তাঁদের ব্লু টিক ফেরত পেয়েছেন। এক্ষেত্রে ব্যাপারটা অনৈতিক ও অন্যায্য বলে মনে করছেন অনেকেই। 

প্রসঙ্গত, ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশনের জন্য মোবাইল ব্যবহারকারীদের মাসিক ৯০০ টাকা দিতে হবে, ওয়েবের জন্য মাসিক ৬৫০ টাকা ও বছরে ৬৮০০ টাকা দিতে হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget