এক্সপ্লোর

Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

Entertainment News: ব্রাত্য বসুর জনপ্রিয় নাটক অবলম্বনে তৈরি এই সিনেমা, সদ্যই প্রকাশ্যে এসেছে সেই সিনেমার টিজার

কলকাতা: এই সিনেমার ঘোষণা হয়েছিল অনেকদিনই, অবশেষে প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক। প্রকাশ্যে এল, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত 'উইঙ্কল টুইঙ্কল'-এর টিজার। ব্রাত্য বসুর জনপ্রিয় নাটক অবলম্বনে তৈরি এই সিনেমা, সদ্যই প্রকাশ্যে এসেছে সেই সিনেমার টিজার। ছবির কেন্দ্রীয় চরিত্রের নাম, সব্যসাচী, একজন আদর্শবাদী বিপ্লবী রাজনৈতিক কর্মী। হঠাৎ একদিন রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজির পরেও, তাঁর কোনও সন্ধান পাওয়া যায় না। অবশেষে দীর্ঘ ২০ বছর পরে, তিনি হঠাৎ ফিরে আসেন নিজের বাড়িতে। কিন্তু ফিরে এসে আবিষ্কার করেন, সময়ের সঙ্গে বদলে গিয়েছে সব কিছু। চারপাশের সমাজ, মানুষ এবং রাজনৈতিক বাস্তবতা...সবই যেন এক নতুন পৃথিবী।

সৃজিতের সিনেমায় অভিনয় করছেন কে কে?

কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে, যখন সব্যসাচী জানতে পারেন, তাঁর ছেলে ইন্দ্র সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে উঠেছে এবং প্রতিপক্ষ দলের সমর্থক। এই আদর্শগত সংঘাত ও সময়ের পরিবর্তনের মধ্য দিয়েই ধীরে ধীরে এগিয়ে যায় ছবির গল্প। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), অঙ্গনা রায় (Angana Roy), অনুসূয়া মজুমদার (Anashua Majumdar), দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee), রজতাভ দত্ত (Rajatava Dutta) -সহ একাধিক জনপ্রিয় শিল্পীরা।

ছবি প্রসঙ্গে কী বলছেন প্রযোজক?

ছবিটি প্রসঙ্গে প্রযোজক ফিরদৌসুল হাসান বলছেন, 'এটি এমন এক মানুষের গল্প, যিনি দীর্ঘ দুই দশক পর নিজের পরিবারে ফিরে এসে দেখেন, সময়ের সঙ্গে বদলে গিয়েছে শুধু চারপাশ নয়, সম্পর্কগুলিও। এই ছবি কোনও নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানকে সামনে আনে না, বরং সময়ের ব্যবধানে মানুষের বিশ্বাস, পারিবারিক টানাপোড়েন, প্রজন্মের মানসিক দূরত্ব এবং ব্যক্তিগত আদর্শের মূল্য কতটা বদলে যেতে পারে, সেই প্রশ্নগুলির উত্তর খোঁজে। এই ধরণের গল্প, আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক, দর্শক ছবিটির মধ্যে তার প্রতিফলন খুঁজে পাবেন বলেই আমাদের বিশ্বাস।' ফ্রেন্ডস কমিউনিকেশন এবং রাজশ্রী প্রোডাকশনস প্রযোজিত ‘উইঙ্কল টুইঙ্কল’ মুক্তি পেতে চলেছে আগামী ৪ সেপ্টেম্বর।

অন্যদিকে সদ্যই নতুন আরও একটি ছবির ঘোষণা করেছেন সৃজিত। রাজর্ষি দাশভৌমিকের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র এবার বড় পর্দায় নতুন রূপে হাজির হতে চলেছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করছেন তাঁর নতুন ছবি 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'।

 

আরও পড়ুন: Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Advertisement

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget