এক্সপ্লোর

Shah Rukh Khan: বিশাল ভরদ্বাজের ছবিতে শাহরুখ ! কিং খানের পরের ছবিকে ঘিরে জল্পনা তুঙ্গে

Vishal Bhardwaj Film: সূত্রের খবর, শাহরুখ তাঁর পরের ছবি হিসেবে বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) পরিচালনাতেই কাজ করতে চলেছেন। কী বিষয় নিয়ে ছবি, কবে থেকে শ্যুটিং শুরু তা যদিও এখনও জানা যায়নি।

দিল্লি:  বলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj)। 'হায়দার', 'ওমকারা'-র মত ছবির মাধ্যমেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। চলচ্চিত্র জগতে তাঁর ফিল্ম মেকিং কৌশল নিয়েও বহু চর্চা হয়েছে নানা সময়। তবে মূল ধারার ছবির সঙ্গে সেই অর্থে যোগ নেই বিশালের। কিন্তু এবার কি তবে সেই ধরনের ছবিই করতে চলেছেন বিশাল ভরদ্বাজ ? তাঁর পরের ছবিতে অভিনয় করতে চলেছেন কিং খান (Shah Rukh Khan), এমনটাই শোনা যাচ্ছে বি-টাউন জুড়ে। বিশাল নাকি বহুদিন ধরেই মেগাস্টার শাহরুখের সঙ্গে কাজ করতে চাইতেন। তাই কি এবার সেই স্বপ্নের প্রজেক্টে হাত দিতে চলেছেন পরিচালক?  

সূত্রের খবর, শাহরুখ তাঁর পরের ছবি হিসেবে বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) পরিচালনাতেই কাজ করতে চলেছেন। দীর্ঘ ৪ বছর পরে কামব্যাক, আর তারপর থেকেই বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করে অনুরাগীদের মনোরঞ্জন করে চলেছেন শাহরুখ খান। বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ সেই ধারাতেই উৎসাহী করে তুলেছে অনুরাগীদের। তবে গুঞ্জন এই যে বিশাল ভরদ্বাজের আগামী ছবিটি মূলত থ্রিলার ঘরানার হতে চলেছে। দুজন মানুষের ছবির ধারণা একেবারেই ভিন্ন মেরুর হওয়া সত্ত্বেও কিং খান বিশালের ছবিতে অভিনয় করার জন্য যথেষ্ট উৎসাহী। এও শোনা গিয়েছে যে শাহরুখ (Shah Rukh Khan), ইতিমধ্যেই ছবির স্ক্রিপ্ট শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তা নিয়ে বিশাল ভরদ্বাজের সঙ্গে আলোচনা চলছে নানা স্তরে।

তবে এখনও পর্যন্ত বিশাল কিংবা শাহরুখ কেউই এই ছবির ব্যাপারে স্পষ্ট করে কিছুই জানাননি। এর আগে চেতন ভগতের উপন্যাস 'টু স্টেটস' (Two States) অবলম্বনে একটি ছবি করার কথা ছিল বিশাল ভরদ্বাজের। সেখানে শাহরুখ খানের (Shah Rukh Khan), অভিনয় করারও কথা হয়েছিল। কিন্তু বিশালের পরিকল্পন আর শাহরুখের পরিকল্পনা না মেলায় শেষমেশ সেই কাজ হয়নি আর। পরে যদিও অভিষেক বর্মনের পরিচালনায় আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং অর্জুন কপূরের (Arjun Kapoor) সঙ্গে 'টু স্টেটস' চিত্রিত হয়।  

বিশাল ভরদ্বাজ একবার বলেছিলেন শাহরুখ এবং তিনি একই সালে জন্মেছেন, একই বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেছেন আর তাই এই ইতিহাসের দিক থেকে তাঁদের মধ্যে কোথাও না কোথাও একটা সংযোগসূত্র থেকেই যায়। শাহরুখ তাঁর অভিনয় জীবনে বেশ কিছু অন্য ধারার ছবিতে অভিনয় করেছেন। 'পহেলি' ছবিতে প্রথম অমল পলেকরের পরিচালনায় কাজ করেন শাহরুখ। 

আরও পড়ুন: Top Social Post: নয়নতারার সিনেমার বিরুদ্ধে FIR, মলদ্বীপ ইস্যুতে সরব অমিতাভ, আজকের সোশ্যালে সেরা

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget