এক্সপ্লোর

Pathan Film Shooting: 'পাঠান' ছবির শ্যুটিং করতে অবশেষে কবে স্পেন যাচ্ছেন শাহরুখ-দীপিকা?

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হতেই 'পাঠান' ছবির জন্য শীঘ্রই স্পেনে উড়ে যাবেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং 'পাঠান' টিম। সেখানে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং হবে।

মুম্বই: দীর্ঘ বিরতি কাটিয়ে রুপোলি পর্দায় ফিরতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' (Zero) ছবিতে। বক্স অফিসে ব্যর্থ হওয়া এই ছবির পর আর পর্দায় দেখা যায়নি তাঁকে। মাঝে অনেকটা বিরতি। গতবছর নতুন ছবির শ্যুটিং শুরু করেছিলেন। জানা গিয়েছিল, দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে 'পাঠান' ছবি দিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। কিন্তু শ্যুটিং শুরু করার পরই আচমকা ছন্দ পতন। বড় ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডে গ্রেফতারি থেকে জামিন পর্যন্ত শ্যুটিং বন্ধ রেখেছিলেন কিং খান। গত বছরের শেষে শ্যুটিং ফ্লোরে ফিরলেও করোনার কারণে ফের শ্যুটিং স্থগিত হয়ে যায়। অবশেষে ধীরে ধীরে সমস্ত পরিস্থিতি ফের স্বাভাবিক হচ্ছে। আরিয়ান খানের গ্রেফতারির কারণে পিছিয়ে যায় 'পাঠান' (Pathan) ছবির স্পেনের শ্যুটিং। অবশেষে জানা গেল কবে স্পেনে শ্যুটিং করতে উড়ে যাবেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হতেই 'পাঠান' ছবির জন্য শীঘ্রই স্পেনে উড়ে যাবেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং 'পাঠান' টিম। সেখানে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং হবে। সূত্রের খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহেই 'স্পেনে' এই ছবির শ্যুটিং হবে। ছবির রোম্যান্টিক গানের জন্য স্পেনের মায়িরকা এবং কাডিজ-এ শ্যুটিং হবে। এখানেই গত বছর অক্টোবরে শ্যুটিং হওয়ার কথা ছিল। অবশেষে স্থগিত থাকা গানের শ্যুটিং হবে মার্চ মাসে।

আরও পড়ুন - Valentine Day Special: 'গহেরাইয়াঁ' স্টাইলে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন শিল্পা-রাজ-শমিতা-রাকেশের

এক সাক্ষাৎকারে 'পাঠান' ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন যে, তিনি স্পেনের মায়িরকা এবং কাডিজের বিভিন্ন দুর্দান্ত লোকেশনে শ্য়ুটিং করতে চলেছেন। সেখানে সহ অভিনেতা জন আব্রাহামের সঙ্গে যোগ দিতে চলেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। পাশাপাশি বিভিন্ন সূত্রে খবর, এই বছরই মুক্তি পাবে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান'। এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানকে। প্রসঙ্গত, 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার'-এর পর এই নিয়ে চতুর্থবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কিং খান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Roopa Ganguly: 'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
Suman Kalyanpur: তুলনা করা হত লতা মঙ্গেশকরের সঙ্গে, সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তদ্ধ সুরের দুনিয়া!
তুলনা করা হত লতা মঙ্গেশকরের সঙ্গে, সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তদ্ধ সুরের দুনিয়া!
Arijit Singh: মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, 'অরিজিৎ সিংহ কথা দিয়েছেন...'
মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, 'অরিজিৎ সিংহ কথা দিয়েছেন...'
Riddhi Bandyopadhyay: গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী
গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget