এক্সপ্লোর

Valentine Day Special: 'গহেরাইয়াঁ' স্টাইলে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন শিল্পা-রাজ-শমিতা-রাকেশের

এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শিল্পা শেট্টি একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে স্বামী রাজ কুন্দ্রার হাত ধরে হেঁটে বেড়াচ্ছেন তিনি। ভিডিও পোস্ট করে লিখেছেন, 'আমার প্রতিদিনের ভ্যালেন্টাইন'

মু্ম্বই: দুই বোন তাঁর জীবনের সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রেমের দিন উদযাপন করলেন। শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং শমিতা শেট্টি (Shamita Shetty) দুজনে একসঙ্গে ভ্যালেন্টাইন্স ডে (Happy Valentines Day 2022) উদযাপন করলেন আলিবাগে। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রেমের দিন যাপনের ছবি এবং ভিডিও শেয়ার করে নিয়েছেন। শুধু শিল্পা এবং শমিতাই নন, তাঁদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনে যোগ দিলেন শিল্পার বন্ধু আকাঙ্খা মলহোত্র এবং তাঁর স্বামী রোহিত আগরওয়ালও।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শিল্পা শেট্টি। সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে স্বামী রাজ কুন্দ্রার হাত ধরে হেঁটে বেড়াচ্ছেন তিনি। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'আমার প্রতিদিনের ভ্যালেন্টাইন। ভালোবাসা আর বিশ্বাসই আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে।'

শমিতা শেট্টিও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন। সাদা পোশাকে রাকেশ বাপাতের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'আমার ভ্যালেন্টাইন রাকেশ বাপাত। তুমিই আমার সেরা অনুভূতি। আমার ইনস্টা পরিবারের সবাইকে জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।'

আরও পড়ুন - Nupur Sanon Film Debut: বলিউডে আত্মপ্রকাশ কৃতী শ্যাননের বোনের, বিপরীতে নামী তারকা

অভিনেত্রী শমিতা শেট্টির সঙ্গে রোম্যান্টিক ভিডিও পোস্ট করেছেন রাকেশ বাপাত। ভিডিওতে দেখা যাচ্ছে রোম্যান্টিক মেজাজে বোটে ভ্রমণ করছেন তাঁরা। একে অপরের দিক থেকে চোখ সরাতে পারছেন না। ব্যাকগ্রাউন্ডে বাজছে দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে অভিনীত সদ্য মুক্তি পাওয়া ছবি 'গহেরাইয়াঁ'র গান। দুই তারকার বিশেষ ভিডিও দেখে কমেন্টে ভরিয়েছেন নেট নাগরিকরা।

প্রসঙ্গত, 'বিগ বস'-এর ঘর থেকে শুরু হয় শমিতা শেট্টি এবং রাকেশ বাপাতের সম্পর্ক। 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়েও তাঁদের সম্পর্কের রসায়ন একই রয়েছে। আর ভালোবাসার দিনে বিশেষ রোম্যান্টিক মেজাজে দেখা গেল তাঁদের।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget