এক্সপ্লোর

Shah Rukh Khan: আলিবাগে ছুটি কাটিয়ে ফেরার পথে মাথায় চোট, কেমন আছেন শাহরুখ খান?

Shah Rukh Khan News: শোনা যাচ্ছে, লম্বা হুডির জন্যই সঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না শাহরুখ। ভেসেলে ওঠার সময় তিনি বেকায়দায় মাথায় ধাক্কা খান।

কলকাতা: পরিবারকে নিয়ে আলিবাগের বাংলোয় ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর সেই ছুটি কাটিয়ে ফেরার সময় কি চোট পেয়েছেন শাহরুখ? সদ্য প্রকাশ্যে এসেছে একটি ভিডিও, যা দেখে চিন্তিত তাঁর অনুরাগীরা। পরিবার নিয়ে ছুটি কাটাতে আলিবাগ গিয়েছিলেন শাহরুখ। বাদশাহের সঙ্গে এ দিন তাই ফিরতে দেখা যায় গৌরী খান, সুহানা খান ও আব্রামকেও। একটি কালো লম্বা হুডিতে আপাদমস্তক মুখ ঢেকেছিলেন শাহরুখ। কোলে ছিল তার প্রিয় পোষ্য। তবে ছড়িয়ে পড়া ভিডিওদে দেখা যাচ্ছে, জেটিতে উঠতে গিয়ে মাথায় চোট পান শাহরুখ। 

ঠিক কী হয়েছিল? এদিন শাহরুখ পাপারাৎজিদের থেকে কার্যত নিজেকে আড়াল করারই চেষ্টা করছিলেন। একটি লম্বা হুডি পরেছিলেন তিনি। কালো লম্বা হুডিতে তাঁর মুখের প্রায় পুরো অংশই ঢাকা। এদিন শাহরুখের সঙ্গেই ছিলেন গৌরী খান, সুহানা খান ও আব্রামও। সদ্যই আলিবাগের বাড়ির সামনে দেখা যায় সুহানার চর্চিত প্রেমিক অগ্যস্তকেও। এদিন খান পরিবারের সঙ্গেই ফিরতে দেখা যায় অগ্যস্তকে। তবে তাঁরা প্রেম করছেন কি না, সেই জল্পনায় সিলমোহর এখনও পড়েনি। কিন্তু এদিন খান পরিবারের সঙ্গেই দেখা গেল অগ্যস্ত নন্দকে। তবে তাঁদের কেউ তেমনভাবে লুকনোর চেষ্টা করেননি পাপারাৎজিদের সামনে থেকে। কেবল ব্যতিক্রম শাহরুখ খান। তিনি একেবারে আপাদমস্তক মুড়ে নিয়েছিলেন নিজেকে। আর সেই হুডিই কাল হল তাঁর। 

শোনা যাচ্ছে, লম্বা হুডির জন্যই সঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না শাহরুখ। ভেসেলে ওঠার সময় তিনি বেকায়দায় মাথায় ধাক্কা খান। সঙ্গে সঙ্গে ওষুধ নিয়ে ছুটে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। তবে জানা যাচ্ছে, চোট এমন কিছু গুরুতর নয়। চোট লাগার পরেও হেঁটে গিয়ে ভেসেলের ভিতরে বসেন শাহরুখ। জানা যাচ্ছে, সুস্থই রয়েছেন তিনি। এমন গুরুতর চোট তাঁর লাগেনি। তবে এই ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে শাহরুখ অনুরাগীদের মধ্যে। অনেকেই জানতে চাইছেন, কেমন আছেন কিং খান।  প্রসঙ্গত, আপাতত শাহরুখ তাঁর কিং ছবিটি নিয়ে ব্যস্ত। এই ছবিতে রয়েছেন সুহানা খানও। সুহানার ওটিটিতে ডেবিউ হয়েছে আগেই। আর এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

আরও পড়ুন: Jojo Mukherjee: শুনতে হয়েছে, আমি স্টেজ করে গেলে পরিবেশ নষ্ট হয়ে যায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Singer Hospitalized: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?

ভিডিও

Narendrapur News | নরেন্দ্রপুরে মহিলাকে 'মারধর', গ্রেফতার ১ | ABP ANANDA LIVE
Suvendu Adhikari | 'তোলাবাজি শেষ হয়ে গিয়েছে, রাস্তায় হাত পাতার লোক নেই' | ABP ANANDA LIVE
Suvendu Adhikari | 'স্থানীয় স্তরে নির্বাচনে কালীঘাট আর ঋতব্রত তৃণমূল কারও অস্তিত্ব নেই' | ABP ANANDA LIVE
Chok Bhanga 6Ta | আমরাই আসল তৃণমূল, ফের দাবি Ritabrata Banerjee-র | TMC News | ABP Ananda
BJP-Basirhat News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টা! বসিরহাটের জিরাকপুর রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget