এক্সপ্লোর

Pathaan: 'বিগ বস'-এ 'পাঠান' প্রচার করতে নারাজ শাহরুখ! কেন?

Bigg Boss 16: জানেন কি শাহরুখ খান তাঁর ছবি 'পাঠান'-এর প্রচার করতে 'বিগ বস' কিংবা 'দ্য কপিল শর্মা শো'-তে  যেতে চান না। কেন?

মুম্বই: দীর্গ প্রতীক্ষার পর আসছে 'পাঠান' (Pathaan)। চার বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। শেষ তাঁকে দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। সেটি বক্স অফিসে ব্যর্থ হয়। তারপর দীর্ঘ বিরতি নিয়ে ফিরতে চলেছেন তিনি। স্বাভাবিকভাবেই দর্সকদের উত্তেজনা তুঙ্গে। সাধারণত বর্তমানে সমস্ত ছবির প্রচারের জন্য ছোট পর্দার নানা অনুষ্ঠানে যাওয়ার প্রচলন রয়েছে। সলমন খানের শো 'বিগ বস' (Bigg Boss) থেকে কপিল শর্মার শো 'দ্য কপিল শর্মা শো'তে ছবির প্রচারে আসতে দেখা যায় তারকাদের। কিন্তু জানেন কি শাহরুখ খান তাঁর ছবি 'পাঠান'-এর প্রচার করতে 'বিগ বস' কিংবা 'দ্য কপিল শর্মা শো'-তে  যেতে চান না। কেন?

কেন 'বিগ বস'-এর ঘরে 'পাঠান' প্রচার করতে চান না কিং খান?

সাধারণত ছবির প্রচার করতে সলমন খানের শো 'বিগ বস'-এ আসতে দেখা যায়। কিন্তু জানা যাচ্ছে, কিং খান মোটেই চান না 'বিগ বস'-এর (Bigg Boss 16) ঘরে ছবির প্রচার করতে। এর কারণ হিসেবে জানা যাচ্ছে, 'পাঠান' মুক্তি পাওয়ার আগে কোনও সাক্ষাৎকার দিতে কিংবা কোনও রিয়েলিটি শোতে যেতে দেখা যায়নি শাহরুখ খানকে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন কিং খান। কিন্তু ছবির প্রচার করতে যাননি কোথাও। সূত্রের খবর, 'পাঠান' নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছে যে, তারা ছবি মুক্তির আগে সংবাদমাধ্যমে কোনও সাক্ষাৎকার চায় না। ছবির প্রসঙ্গে শাহরুখ খানের বিশেষ ভিডিও পোস্ট করা হয়েছে যশরাজ ফিল্মসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে।  আরও শোনা যাচ্ছে, কোনও রিয়েলিটি শোয়ে ছবির প্রচার করতে চান না খোদ কিং খান। সেই কারণেই মূলত 'বিগ বস'-এ দেখা যাবে না শাহরুখ খান কিংবা 'পাঠান' টিমকে।

আরও পড়ুন - Priyanka Chopra: কেন সন্তান জন্মের জন্য সারোগেসিকে বেছে নিতে হয়েছিল? এতদিনে জানালেন প্রিয়ঙ্কা চোপড়া

প্রসঙ্গত, এখনও পুরোদমে 'পাঠান' ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়নি। দেশের কোনও কোনও প্রান্তে শুরু হয়েছএ অগ্রিম টিকিট বুকিং। তারইমধ্যে বৃহস্পতিবার রাত পর্যন্ত ১ লক্ষ ১৭ হাজার টিকিট অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। ফলে, কিং খানের কামব্যাক ছবি যে, বক্স অফিসে ঝড় তুলতে চলেছে, তা খানিকটা আন্দাজ করাই যাচ্ছে। 'পাঠান' ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও খলনায়কের চরিত্রে রয়েছেন জন আব্রাহাম।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget