এক্সপ্লোর

Priyanka Chopra: কেন সন্তান জন্মের জন্য সারোগেসিকে বেছে নিতে হয়েছিল? এতদিনে জানালেন প্রিয়ঙ্কা চোপড়া

Nick Priyanka Update: কন্যা সন্তান জন্মের শুরুতেই প্রিয়ঙ্কা জানিয়েছিলেন যে, তাঁদের সন্তানের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। কিন্তু কেন সারোগেসির পদ্ধতি মাধ্যমে জন্ম হল তাঁদের সন্তানের?

মুম্বই: গত বছর মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাঁর এবং নিক জোনাসের জীবনে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। চলতি বছরের একেবারে শুরুতেই ছিল তাঁর প্রথম জন্মদিন। মেয়ের প্রথম জন্মদিনে বিশেষ পোস্ট করেন বলিউডের দেশি গার্ল। কন্যা সন্তান জন্মের শুরুতেই প্রিয়ঙ্কা জানিয়েছিলেন যে, তাঁদের সন্তানের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। কিন্তু কেন সারোগেসির পদ্ধতি মাধ্যমে জন্ম হল তাঁদের সন্তানের? এতদিনে তা প্রকাশ্যে আনলেন প্রিয়ঙ্কা।

সন্তান প্রসঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া-

নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা আগেই জন্ম হয় প্রিয়ঙ্কা চোপড়ার কন্যা মালতীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানাচ্ছেন যে, জন্মের পর বেশ কিছুদিন এনআইসিইউতে থাকতে হয়েছিল সদ্যোজাতকে। আর সেই সময়টা মারাত্মক উদ্বেগের মধ্যে কেটেছে দুই তারকার। প্রিয়ঙ্কা বলছেন, 'আমি অপারেশন থিয়েটারে ছিলাম যখন মালতীর জন্ম হয়। ও খুব ছোট ছিল। আমার হাতের থেকেও ছোট ছিল জন্মের সময়। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম হয় মালতী মেরির। আমরা ওর সঙ্গে প্রতিটা দিন হাসপাতালে কাটিয়েছিলাম। ও হয় আমার বুকে থাকত নাহলে আমার স্বামীর বুকে থাকত।'

সারোগেসি প্রসঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া-

কিন্তু সারোগেসিকেই কেন বেছে নিতে হল প্রিয়ঙ্কা চোপড়াকে? তিনি বলছেন, 'আমার বেশ কিছু শারীরিক সমস্যা ছিল। আমাদের দ্রুত কোনও পদক্ষেপ নিতে হত। আমি অত্যন্ত ভাগ্যবান যে, আমরা একজন ভালো সারোগেটকে পেয়েছিলাম। তিনি অত্যন্ত বুদ্ধিমান, দয়ালু, ভালোবাসায় ভরা, মজাদার মানুষ ছিলেন। তিনি আমাদের মূল্যবান উপহারকে ৬ মাস দেখাশোনা করেছিলেন।'

আরও পড়ুন - Anant-Radhika Engagement: হবু পুত্রবধূকে কীভাবে অম্বানি বাড়িতে স্বাগত জানানো হল? দেখুন ভিডিও

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু বিষয়টা যদি সন্তান কেন্দ্রিক হয়, তাহলে তিনি অত্যন্ত রক্ষণশীল। কন্যা সন্তানের ছবি যাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে, তার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন। অনেকেই তাঁদের সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়াকে কটাক্ষ করেছেন। প্রিয়ঙ্কা এবং নিকের কেরিয়ার এবং ব্যস্ততাকে দায়ী করেছেন। প্রিয়ঙ্কা বলছেন, 'আপনারা জানেন না ঠিক কী হয়েছিল। যেহেতু আমি আমার চিকিৎসাজনিত কোনও ব্যাখ্যা সামনে আনতে চাই না বা কন্যার চিকিৎসা সংক্রান্ত কোনও বিষয় এখনই খোলসা করতে চাই না, তাই লোকে যা খুশি তাই বলছে। এগুলি অত্যন্ত বেদনাদায়ক।'

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget