এক্সপ্লোর

Jawan : 'জওয়ান' মুক্তি আগে কাঁটা, এই ডায়লগ বাদ না দিলে...বড়সড় হুঁশিয়ারি দিল করণী সেনা

Shah Rukh Khan's Jawan : শাহরুখের ছবি নিয়ে তৈরি হল নতুন বিতর্ক। ছবির সংলাপ নিয়ে বেঁকে বসেছে করণী সেনা। 

মুম্বই: জন্মাষ্টমীতে আসছে শাহরুখের 'জওয়ান' (Jawan ) ! ইতিমধ্যেই টিকিট বুকিংয়ের ঝড় উঠেছে। 'পাঠান'-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে শাহরুখের এই ছবি, বলছে ট্রেন্ড। দক্ষিণী ছবির 'লেডি সুপারস্টার'  নয়নতারার সঙ্গে শাহরুখের (Shah Rukh Khan)  রসায়ন কি হৃদস্পন্দন বাড়িয়ে দেবে ? সেই দিকেই চেয়ে সকলে। তারই মধ্যে শাহরুখের ছবি নিয়ে তৈরি হল নতুন বিতর্ক। ছবির সংলাপ নিয়ে বেঁকে বসেছে করণী সেনা। (Karni Sena)

সংলাপ - বিতর্ক

রাজপুতদের সংগঠন করণী সেনার সভাপতি সুরজিৎ সিংহ রাঠোর বলেন, 'জওয়ান' ছবিতে একটি সংলাপ রয়েছে। 'এক রাজা থা, এক কে বাদ এক জঙ্গ হারতা গ্য়য়া, ভুখা পেয়াসা ঘুম রহা থা জঙ্গল মে, বহুত গুসসে মে থা' অর্থাৎ এক যে ছিল রাজা। একটার পর একটা যুদ্ধয় তিনি হেরে যাচ্ছিলেন, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন ক্ষুধার্ত হয়ে, রাগে ফুটছিলেন তিনি।  - এই সংলাপটিই করণি সেনার আপত্তির কারণ। তাদের মনে হয়েছে, এই সংলাপের মাধ্যমে অপমান করা হয়েছে মহারাণা প্রতাপকে। করণী সেনার তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দ্রুত যদি এই ডায়লগ ছবি থেকে না সরানো হয়, তবে ছবি নির্মাতাদের কপালে দুঃখ আছে। 

করণী সেনার কী অভিযোগ 

করণী সেনার অভিযোগ, শাহরুখের এই সংলাপ মানুষের মনে ঘৃণা ছড়াতে পারে। করণী সেনার সভাপতি সুরজিৎ সিংহ রাঠোড় কার্যত হুমকির সুরে বলেন, ' আমি এই সংলাপের বিষয়ে ওশিওয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। তা না হলে মহারানা প্রতাপ সেই সময়ে আকবরের সঙ্গে যা করেছিলেন... আমরা চাই না একই ঘটনা আবার ঘটুক...তাই এই সংলাপটি অবিলম্বে ছবিটি থেকে মুছে ফেলা উচিত' । 

এই প্রথম নয়, এর আগেও বলিউডের ছবির সংলাপ থেকে নাম, বিভিন্ন বিষয় নিয়ে রীতিমতো অশান্তি ছড়িয়েছে করণী সেনা।   তার মধ্যে সঞ্জয় লীলা ভন্সালীর ‘পদ্মাবত’ নিয়ে বিতর্ক ভোলার নয়। এই ছবির বিষয়বস্তু, নামকরণ নিয়ে গোল করণী সেনা আপত্তি  তুলেছিল ছবির শ্যুটিং শুরুর সময় থেকেই। দেশের নানা প্রান্তে বিক্ষোভ আর রীতিমতো তাণ্ডব চালায় করণী সেনা।  রাজ্যে রাজ্যে রাজপথে প্রতিবাদ থেকে বাস পোড়ানো, কী না হয়নি সে-সময়। রাজপুত রানি পদ্মিনীর চরিত্র হানি করা হয়েছে বলে সে সময় দাবি তুলেছিল এই সংগঠন। এবার তাদের চোখ শাহরুখের 'জওয়ান' - এর দিকে।   

আরও পড়ুন :

'পাঠান'-এর রেকর্ডকে ভাঙবে 'জওয়ান'? অগ্রিম টিকিট বুকিংয়ে কত আয় হল শাহরুখের ছবির?

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget