'Pathaan': 'পাঠান'-এর এবার রাশিয়া যাত্রা! কবে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ব্লকবাস্টার?
Shah Rukh Khan: শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান' ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বাংলাদেশে। এবার প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস' থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে।

মুম্বই: ২০২৩ সালের শুরু বলিউডের (bollywood) জন্য দুর্দান্ত ছিল। ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'পাঠান' (Pathaan)। চার বছর পর মুখ্য চরিত্রে পর্দায় ফিরে বক্স অফিসে ঝড় তোলেন কিং খান। এবার ছবিটি ডাবিং (dubbing) করে রাশিয়া (Russia) ও CIS (কমনওয়েলথ) দেশগুলি যেমন আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, কাজাকস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তানে মুক্তির জন্য তৈরি।
রাশিয়ায় হাজির হচ্ছেন পাঠান
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান' ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বাংলাদেশে। এবার প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস' থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতি অনুযায়ী আগামী ১৩ জুলাই তিন হাজারেরও বেশি পর্দায় মুক্তি পাচ্ছে 'পাঠান' ছবির ডাব করা সংস্করণ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ভারতে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে। হিন্দি সিনেমার নিরিখে এটি সর্বকালের সর্বাধিক ব্যবসা করা ছবি। এই ছবিতে তারকা অভিনেতা সলমন খানের ক্যামিও করা দৃশ্যও বিশেষ প্রশংসিত হয়।
অন্যদিকে, ১৯৭১ সালের পর এই প্রথম কোনও বলিউড ছবি মুক্তি পেল বাংলাদেশে। ছবির নাম 'পাঠান'। তাই এই ছবি নিয়ে বাংলাদেশের দর্শকের মধ্য়ে উন্মাদনা ছিল তুঙ্গে। বলাই বাহুল্য দুর্দান্ত ব্যবসা করে এই ছবি। প্রথম দিনেই বাংলাদেশের টাকায় ২৫ লক্ষ আয় করে 'পাঠান'। যা ভারতীয় মুদ্রায় ১৯ লক্ষের কিছু বেশি।
উল্লেখ্য়, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ২২ শে মার্চ থেকে স্ট্রিমিং শুরু হয়েছে এই ছবির (Pathaan)। ছবির একাধিক ডিলিট করা দৃশ্যও দেখা গেছে এখানে। ভারতের গণ্ডি পেরিয়ে মোট উনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলেছে পাঠান, যার মধ্য়ে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহী, KSA, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া।
আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান
ভারতে মুক্তির প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দেয় 'পাঠান'। রেকর্ড গড়ে, মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের (Amir Khan) 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক ছোঁয় 'পাঠান'। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি 'পাঠান'।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
Before You Go
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ






















