এক্সপ্লোর

Shah Rukh Khan: ভক্তদের 'জওয়ান দিবস' পালনের ছবি শেয়ার করে ধন্যবাদ জ্ঞাপন কিং খানের

'Jawan': গতকাল গোটাদিন সোশ্যাল মিডিয়া ছিল 'জওয়ান'ময়। উৎসবের মেজাজে দিন কাটিয়েছেন কিং খান অনুরাগীরা। এবার তাঁদের ধন্যবাদ জানানোর দায়িত্ব নিলেন কিং খান।

নয়াদিল্লি: ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan)। প্রথম দিনে দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই বিদেশেও এই দিনটিকে উৎসবের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন কিং খান অনুরাগীরা। প্রথম দিনের উচ্ছ্বাস দেখে শাহরুখের প্রতিক্রিয়া ছিল 'হজম করে উঠে এক দুই দিনে ফিরছি'। এবার শুক্রবার নিজের 'এক্স' (X) হ্যান্ডল ভরিয়ে ফেললেন সকলকে ধন্যবাদ জানাতে জানাতে। 

অনুরাগীদের ধন্যবাদজ্ঞাপন কিং খানের

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে 'জওয়ান'। জয় করেছে দর্শকের মন। বক্স অফিসে ভেঙেছে রেকর্ড। হিন্দি ছবির ইতিহাসে প্রথম দিনের ব্যবসার নিরিখে সর্বোচ্চ আয় করেছে এই ছবি এখনও পর্যন্ত। ৭ সেপ্টেম্বর এই ছবি দেশেই প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। 

গতকাল গোটাদিন সোশ্যাল মিডিয়া ছিল 'জওয়ান'ময়। উৎসবের মেজাজে দিন কাটিয়েছেন কিং খান অনুরাগীরা। এবার তাঁদের ধন্যবাদ জানানোর দায়িত্ব নিলেন কিং খান। শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎ শাহরুখ খানের 'এক্স' হ্যান্ডল ভরে ওঠে একের পর এক পোস্টে। কোনও পোস্টে ভোপাল, কোনও পোস্টে মুম্বই, কোনও পোস্টে দিল্লি তো কোনও পোস্টে সুদূর টরন্টো। দেশ বলা ভাল বিশ্বের বিভিন্ন স্থান থেকে কিং খানের ফ্যানক্লাবের পোস্ট করা 'জওয়ান দিবস'-এর নানা মুহূর্তের কোলাজ শেয়ার করে তাঁদের ধন্যবাদ জানান তারকা। 

কোনও ভিডিওয় দেখা গেল, অভিনেতার বিশালাকার কাট আউটে মালা পরাচ্ছেন অনুরাগীরা, কোথাও তাঁর ছবিকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। কোথাও নারকেল ফাটিয়ে শুভ দিনের সূচনা করা হয়েছে। এক এক জায়গায় প্রেক্ষাগৃহের অন্দরের উচ্ছ্বাসও ধরা পড়েছে ক্যামেরায়। কিং খানের ছবি সমেত বিশেষ পোশাকে কোথাও লাইন দিয়ে দাঁড়িয়ে খুদেরা, তো কোথাও সারা মুখে ব্যান্ডেজ বেঁধে 'জওয়ান' লুক রিক্রিয়েট করেছেন অনুরাগীরা। পর্দায় কিং খানের উপস্থিতির সঙ্গে ভক্তদের উচ্ছ্বাস দেখে আপ্লুত কিং খান। 

 

নাগপুরের ফ্যানক্লাব যেমন বুক করে নেয় গোটা অডিটোরিয়াম। সেই সঙ্গে তাঁদের বিশেষ থিম মহিলা কেন্দ্রিক। সেই ভিডিও শেয়ার করে কিং খান সিনেমার ঢঙে লেখেন, 'গুড টু গো এগেইন গার্লস?' এক ভক্ত তো নিজের হেয়ারকাটেও স্থান দিয়েছেন 'জওয়ান'কে। 'জওয়ান'ও সাদরে সেই হেয়ারকাটকে স্বীকৃতি দিলেন। শুক্রবার এমনই নানা ধরনের ট্যুইটের উত্তরে ভরে উঠল অভিনেতার 'এক্স' ওয়াল। রইল তার কিছু ঝলক।

আরও পড়ুন: Jawan on Google: 'বেশ মজার, এই ব্যান্ডেজগুলো মুখে বাঁধতে হচ্ছে না...', গুগলকে ধন্যবাদ বাদশাহের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget